আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

  • 6:21 am - May 22, 2022

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নির্বাচনে পরাজয় স্বীকার করায় দেশটিতে এক দশকের রক্ষণশীল শাসনের অবসান ঘটছে। দেশটির লেবার দলীয় অ্যান্থনি আলবানিজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রীর মসনদে বসছেন। শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে মরিসনের লিবারেল-ন্যাশনাল জোটের ভরাডুবি ঘটেছে। দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল এখনও ঘোষণা করা হয়নি। ভোট এখনও গণনা চলছে। তবে প্রাথমিকভাবে লেবার দলীয় অ্যান্থনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির সংসদের ১৫১ আসনের নিম্নকক্ষে কোনও দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ৭৬ আসনে জয়ের দরকার। অ্যান্থনি অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে থাকলেও তার দল এখনও চারটি আসনে পিছিয়ে রয়েছে। ভোট গণনায় দেখা গেছে, অ্যান্থনি আলবানিজের রাজনৈতিক দল লেবার পার্টি এখন পর্যন্ত ৭২ আসনে জয় পেয়েছে।

নির্বাচনে হেরে যাওয়ার ইঙ্গিত পাওয়ার লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্কট মরিসন। তিনি বলেছেন, আজ রাতে, আমি বিরোধীদলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে কথা বলেছি। এবং নির্বাচনী জয়ের জন্য আমি আজ সন্ধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au