ঘটনা প্রবাহ

রাজশাহীতে প্রেমিকার অনশনের পর অবশেষে বিয়ে

  • 6:48 pm - May 19, 2022

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের লক্ষীপুর পালশা গ্রামে প্রেমিক আব্দুর রউফ ওরফে মিলনের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত তরুণী অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। এঘটনায় প্রেমের বিজয় হয়েছে বলে মনে করছে অনেকে।

ঘটনা সূত্রে জানা যায়, স্থানীয় উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া পাকুরিয়া গ্রামের মৃত ইসমাইলের কলেজ পড়ুয়া মেয়ে কবিতা খাতুনের সহিত একই উপজেলার লক্ষীপুর পালশা গ্রামের তাছের আলীর পুত্র আব্দুর রউফ মিলন (২৮) এর সাথে দীর্ঘ ৭ বছর পূর্বে তাদের মধ্য পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং প্রেমিক মিলন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ প্রেমিকার সাথে একাধিকবার শরিরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন।

এরই মাঝে হঠাৎ করে মিলন অন্য একজন মেয়েকে বিয়ে করে। কবিতা মিলনের কাছে তার বাড়িতে বিয়ের দাবিতে গেলে। সেখান হতে মিলনের পরিবারের লোকজন সেদিন প্রেমিকা কবিতাকে বিতাড়িত করেন। এর প্রেক্ষিতে গত বুধবার আবারো বিয়ের দাবী নিয়ে প্রেমিকা কবিতা প্রেমিকের বাড়ীতে আমরণ অনশনে বসে।

পরে মিলনের পরিবার কবিতাকে পূর্বের ন্যায় আবারো বিতারিত করার চেষ্টা করে অনেক দেন দরবার করে ব্যর্থ হয়ে অবশেষে রাত সাড়ে তিনটার দিকে নিকাহ কাজী মোস্তফা ওরফে ভিক্টর উক্ত গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিত দুই লাখ টাকা কাবিলনামা উল্লেখ করে রেজিস্ট্রি কালমা সম্পূর্ণ করেন।

বিষয়টি মিলনের বড় ভাই জালাল এবং ধুরইল ইউপির ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ওই তরুণী অবস্থান নেওয়ার পর ছেলের বাবা একটি লিখিত অভিযোগ দেয়।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলে। ওই মেয়ে আমাদের জানায়, ‘আমি কোনো অভিযোগ দিবো না। শুধু বিয়ে করতে চাই’। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানতে পারছি। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে বলেও জানান ওসি।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au