খেলাধুলা

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলকে মুশফিক

  • 7:28 am - May 18, 2022

চট্টগ্রাম টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকের। এর পর কেটে গেছে ১৭ বছর। এ সময়ে বাংলাদেশের জার্সিতে চট্টগ্রাম টেস্টের আগ পর্যন্ত ৮০ টেস্টে ৩৬ দশমিক ২৬ গড়ে সাতটি সেঞ্চুরিতে করেছেন চার হাজার ৯৩২ রান।

শ্রীলংকার বিপক্ষে সিরিজে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিকের দরকার ৬৮ রান। লংকানদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই লক্ষ্যেই ব্যাট চালিয়েছেন এ ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে রিভার্স সুইপ নিয়ে বেশ সমালোচনার শিকার মুশফিক সমালোচিত এ শট ছাড়াই পার করেছেন অর্ধশতক। এটি তার ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি। অলরাউন্ডার সাকিব আল হাসানও সমানসংখ্যক ২৬ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক হাফসেঞ্চুরির মালিক এ দুই ক্রিকেটার।

ক্যারিয়ারের ১৪৯তম ম্যাচে এসে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। তার পেছনে আছেন ওপেনার তামিম ইকবাল। ১৩৩ রানে ইনজুরিজনিত অবসরে থাকা তামিমের পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে দরকার আর ১৯ রান। চলমান ইনিংসেই তামিম পাঁচ হাজার রান ছুলে ১২৬তম ইনিংসেই এ রেকর্ড করবেন তিনি। টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় আছেন সাকিব আল হাসান। ৫৯ ম্যাচে ৩৯ দশমিক ৫০ গড়ে করেছেন চার হাজার ২৯ রান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au