শোক বার্তা

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • 3:18 pm - May 15, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চামড়াগুদাম গ্রামে ওই পরিক্ষার্থীর নিজ শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিতা আক্তার (২৩) উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চামড়াগুদাম গ্রামের ইউপি সদস্য মো. মোশারফ হোসেন এর তৃতীয় কন্যা।

এবং দিনাজপুর সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্স ফাইনাল এয়ার (¯œাতকউত্তর শেষ বর্ষের ছাত্রী) পরিক্ষার্থী ছিলেন। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,নিহত রিতা আক্তার প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। পরেরদিন আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে তার মা মোছা.মমতাজ বেগম তাকে ঘুম থেকে ডাকতে তার দরজায় কড়া নাড়লে, কোনো সাড়া না পেয়ে,দরজা খুলে শয়ন কক্ষে প্রবেশ করলে ঘরেরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন।

এসময় চিৎকার করলে তার বাবা মো. মোশারফ হোসেন ছুটে এসে ওড়না কেটে তার লাশ নিচে নামায়। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরন করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। নিহতের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন সহ একটি চিরকুট জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলে কোনো সিমকার্ড ও ম্যামোরী কার্ড ছিলোনা। এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au