জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩টায় রাজশাহী ভূবনমোহন পার্কে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এম.পি ও মন্ত্রী এডভোকেট কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহাম্মেদ উজ্জল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র সুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।
রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি নেতা মেজর জেনারেল শরিফ উদ্দিন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, অধ্যাপক সিরাজুল ইসলাম, তাজমুল তান টুটুল ও জাকিরুল ইসলাম বিকুল।