আইন আদালত

বোরকা পরে নারী সেজে ছিনতাই করত মামুন

  • 5:35 pm - May 12, 2022

নাটোরে অভিনব কায়দায় এক মহিলার ৫০ হাজার টাকা ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মাথায় নারীরূপে বোরকা পরা মামুন (৪০) নামে এক পুরুষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার বোরকার ভেতর থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও রডের পাইপ উদ্ধার করা হয়। তবে ছিনতাইয়ের সাহায্যকারী রনি হোসেন (৩৯) নামের এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতার মামুন (৪০) বনবেলঘরিয়া বাইপাস এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় ছিনতাই ও চুরির চারটি মামলা রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার নাটোর সদর থানার সহকারী উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র সাংবাদিক মঞ্জরুল হাসানের ভাবি নাদিরা মোশাররফ সোনালী ব্যাংক নাটোর শাখা থেকে ৫০ হাজার টাকা তুলে বাসায় ফিরছিলেন। পথে পৌর ভবনের সামনে বোরকা পরা এক ছিনতাইকারী তার টাকাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর অভিযানে নামে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পুলিশের একটি টহল টিম নাটোর-রাজশাহী মহাসড়কের মহিলা কলেজ গেট এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় কলেজের সামনে নির্জন রাস্তায় বোরকা পরিহিত এক নারীকে একজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। তারা কোথায় যাবেন জানতে চাইলে পুলিশ দেখে মোটরসাইকেলচালক পালিয়ে যান।

তখন বোরকায় মুখ ঢাকা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার কণ্ঠস্বর শুনে পুলিশের সন্দেহ হয়। এ সময় বোরকার মুখ খুলতে বললে তিনি তর্ক শুরু করেন। হঠাৎ পায়ের জুতা দেখে পুলিশ বুঝতে পারে তিনি নারী নন পুরুষ। তখন পুলিশ বোরকার মুখ খুলে ফেলে। দেখেন বোরকা পড়ে আছেন একজন পুরুষ।

এ সময় তার শরীর তল্লাশি করে একটি ধারালো চাকু ও রডের পাইপ উদ্ধার করা হয়। তাকে আটক করে থানায় এনে জানা যায় তার নাম মামুন ও তার সঙ্গে থাকা ছিনতাইয়ে সহায়তাকারীর নাম রনি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নারীরূপী মামুনের ডাকে যারাই সাড়া দিতেন তারাই বিপদে পড়েছেন। অভিনব এ ছিনতাইকাজে জড়িত পুরো চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au