রাজনীতি

৩০০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সামর্থ্য নেই: সিইসি

  • 7:31 am - May 10, 2022

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘অনেকেই অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিবো আমরা। ৩০০ আসনে ইভিএমে ভোট করার মতো সামর্থ্য এই মুহূর্তে আমাদের নেই। ভোটগ্রহণ কীভাবে হবে, ইভিএমে কীভাবে হবে, ব্যালটে কীভাবে হবে, কতটা ইভিএমে হবে ও কতটা ব্যালটে; এই ব্যাপারটায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এই ব্যাপারটা পর্যালোচনাধীন রয়েছে।

আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‌‘অনেকে অনেক ইচ্ছা ব্যক্ত করতে পারেন। সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। ইভিএমে ভোট নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি নাই। ইতিমধ্যে অনেক সভা করেছি। আগামীতে দু’চারটা সভা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আমাদের।’ তিনি আরও বলেন, ‘ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করবো; যতদূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভুক্ত। পদ্ধতিও আমাদের এখতিয়ারভুক্ত। অনেকেই অনেক মতামত দিতে পারেন। রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবো ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে।’

ভোটার হওয়ার জন্য মানুষের উৎসাহ আছে ভোটের মাঠে কেন মানুষ যায় না এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌‌‘আমাদের দায়িত্ব ভোটার তালিকা প্রণয়ন করা। আপনি যে প্রশ্নটা করেছেন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।’ ইভিএম নিয়ে আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিয়ে পত্র-পত্রিকায় আসছে। আমাদের সহকর্মীরা আপনাদের জানিয়েছে।’

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের জানিয়ে তিনি বলেন, ‘হয়তো আপনারা বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে। আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, স্পষ্ট না। আওয়ামী লীগের সভানেত্রীর বলা, বিএনপি প্রধানের বলা, জাসদের আব্দুর রবের বলা; এগুলো ভিন্ন জিনিস।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au