খেলাধুলা

তোয়ার বিপক্ষেও পিএসজির ড্র

  • 9:09 am - May 09, 2022

মার্কিনিয়োস ও নেইমার দলের হয়ে দারুণ খেললেন। গোলও করলেন। তারপরও তারা পারেননি পিএসজিকে জেতাতে। অন্যদিকে, উজ্জীবিত ফুটবলে নিজেদের মেলে ধরে গোল আদায় করে নেয় তোয়া। শেষ পর্যন্ত সেটা ধরে রেখে দলটি পিএসজিকে দিল হতাশা। লিগ ওয়ানে রবিবার (৮ মে) রাতের এই ম‍্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পিএসজির হয়ে দুইটি গোল করেন মার্কিনিয়োস ও নেইমার। সফরকারীদের হয়ে জালের দেখা পান ইকে উগবো ও ফ্লোরিয়ান টারডিউ। রক্ষণের আরেকটি হতাশাজনক পারফরম্যান্সে লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল ফরাসি চ্যাম্পিয়নরা।

ম্যাচে ২-০ গোলে এগিয়েও জিততে পারেনি পিএসজি। ষষ্ঠ মিনিটে পিএসজির প্রথম গোল পায়। ডি মারিয়ার ক্রস থেকে জাল খুঁজে নেয় মার্কিনিয়োস। ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি নেইমার। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ২৭ ম্যাচে গোল হলো ১২টি। এরপর গোল পরিশোধে মরিয়া তোয়া চাপ বাড়াতে থাকে পিএসজির ওপর। ম্যাচে ৩০তম মিনিটে নুনো মেন্দেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের ভেতর থেকে দূরের পোস্টে বল জালে পাঠান ফরোয়ার্ড উগবো। তার ঠিক দুই মিনিট পর গোলে সুযোগ নষ্ট করেন লিওনেল মেসি।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা টানে স্বাগতিকরা। বক্সের ভেতর রেনড রিপার্টকে পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে ফাউল করলে পেনাল্টির পায় তোয়া। এরপর ৫৭তম মিনিটে বল জালে পাঠান নেইমার। কিন্তু ভিএআরে তা বাতিল হয়ে যায়। ৮৪তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পান মার্কিনিয়োস। দি মারিয়ার ক্রসে তার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এমবাপের ক্রস থেকে বল পেয়ে বা পায়ে ভলি নিয়েছিলেন মেসি, কিন্তু তা রুখে দেন একজন ডিফেন্ডার। ৩৬ ম্যাচে ২৪ জয় ও ৮ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৮০।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au