খেলাধুলা

পিএসজিতেই থাকছেন মেসি

  • 6:04 am - April 26, 2022

বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসি বলেছিলেন, ‘কাতার বিশ্বকাপের পর অনেক কিছু নিয়েই নতুন করে ভাববো আমি।’ তার এমন মন্তব্য নিয়ে আলোচনা হয়েছে অনেক। কেউ কেউ বলেছেন অবসর নিতে পারেন মেসি। আবার কারও মত, ক্লাব বদলাতে পারেন তিনি। বিশেষ করে নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ঘরের মাঠের দর্শকদের দুয়ো শোনার পর ক্লাব বদলাতে চাওয়ার গুঞ্জন খুব একটা ফেলনাও ছিল না। তবে আপাতত সবশেষ খবর হচ্ছে, পিএসজি ছেড়ে কোথাও যাচ্ছেন না মেসি। এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পিএসজি ছেড়ে নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি- এমন প্রচ্ছন্ন গুঞ্জনের ডালপালা গজানোর আগেই থামিয়ে দেওয়া হলো সব সম্ভাবনা। ফ্রান্সের ক্লাবটিতে চুক্তির পুরো মেয়াদই শেষ করতে চান মেসি। ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছিলেন মেসি। তখন চুক্তিতে লেখা ছিল দুই বছর পিএসজির হয়ে খেলবেন তিনি। পাশাপাশি দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে।

এরই মধ্যে প্রথম মৌসুম প্রায় শেষ করে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। পিএসজির হয়ে প্রথম শিরোপাও জিতে নিয়েছেন তিনি। শিরোপা নিশ্চিত হওয়া ম্যাচে ডি-বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন মেসি। সবমিলিয়ে পিএসজির হয়ে এখন পর্যন্ত করেছেন ৯টি গোল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au