ঘটনা প্রবাহ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ এনজিও কার্যালয়

  • 1:32 pm - April 25, 2022

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর,ইউসি উচ্চ বিদ্যালয়ের ভবনে চলছে ভূয়া এনজিওর কার্যক্রম। এদের দ্বারা প্রতারিত হচ্ছে খেটে খাওয়া অসহায় নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করেকোটি কোটি টাকা নিয়ে উধাও হচ্ছে এসব এনজিও প্রতিষ্ঠান। অবৈধ এনজিও প্রতিষ্ঠান হওয়ায় তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না আইনি ব্যবস্থা বলে এড়িয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় ভবনে দেদারসে চলছে মাহফুজ ও মৌমাছি নামে এনজিও কার্যক্রম। কোন মাঠকর্মী না রেখে সাদেক বারি, নাজমুল হক, মোঃ শামিম ও মোঃ অলিদ এই ৪ ব্যক্তি মিলে এই এনজিও গড়ে তুলেছে। মাহফুজ নামে জয়েন্ট স্টকের রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রতারনার শিকার হয়ে পরবর্তীতে মৌমাছি নামে ১৩৫৫/২০ জয়েন্ট স্টকের রেজিস্ট্রেশনে ক্ষুদ্র ঋণদান কার্যক্রম চালাচ্ছে বলে এনজিও কর্তৃপক্ষ জানায়।

অফিসের প্রাথমিক তথ্যমতে ৪২ লক্ষ ৮২ হাজার টাকা এফডিআর এবং ২ লক্ষ ২৩ হাজার ৮৯০ টাকা ডিপিএস এর টাকার হিসাব পাওয়া যায়। শাহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি জানান, এটি অবৈধ এনজিও আমার জানা ছিলো না। স্কুলের উন্নয়নের জন্য নিয়ম মাফিক ঘর ভাড়া দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিবগঞ্জ জানান, এটি ভূয়া এনজিও কিনা জানার পর বক্তব্য দিবো।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au