অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
আশরাফ হোসেনের মতো একঘেয়ে, রাশভারী বস তার অফিসের কলিগরা দ্বিতীয়টি দেখেনি। একটা মানুষ কীভাবে এতটা নিরস, কাঠখোট্টা হতে পারে তারা তা ভেবে পায় না। আশরাফ সাহেব মাত্রাতিরিক্ত সময় সচেতন। কাজ ছাড়া কিছুই বোঝেন না। বয়স চল্লিশ পেরোলেও এখনো বিয়ে করেননি। আর এই রাশভারী বসের চরিত্রে এবারের ঈদে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।
নাটকে ইরা নামের একটা মেয়ে একই অফিসে জয়েন করেন। ইরা পুরোপুরি বোকা প্রকৃতির মেয়ে। অফিসের কর্মীরা এই বোকাভোলা মেয়েটিকে র্যাগ দেওয়ার পরিকল্পনা করে। তারা ইরাকে শিখিয়ে দেয়, বস জোকস শুনতে অনেক পছন্দ করে। তুমি বসকে জোকস শুনাও! এই ইরা চরিত্রে দেখা যাবে উপস্থাপিকা-মডেল মৌসুমী মৌকে। দুজনকে নিয়ে মজার গল্পের এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।
সিএমভির ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এই নাটকের নাম ‘বস’। কিন্তু রাগী বসকে জোকস শোনাতে গিয়ে কী বিপদে পড়বেন ইরা- পাঠকমনে প্রশ্ন উঠছে সেখানে। জবাবে নির্মাতা রাফাত জানান, উত্তরটা এখনই দিতে চাই না। তবে এটুকু বলি, অফিস কলিগদের দফায় দফায় বিস্মিত করে দেবে বোকা মেয়ে ইরা। চমকে দেবেন রাশভারী বসও। মজার গল্পটি উপভোগ করার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম দর্শকদের। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘বস’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au