খেলাধুলা

বার্সার হ্যাটট্রিক হারে চ্যাম্পিয়নের পথে রিয়াল

  • 5:41 am - April 25, 2022

পুরনো সেই ফর্মেই যেন ফিরে গেল বার্সেলোনা। মাঝে জাভি হার্নান্দেজের জাদুতে কয়েকটি জয় পেয়েছিল বার্সা। দেখছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু আবার ভেঙে পড়েছে দলটি। ক্যাম্প ন্যুতে টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা। তাতে লিগ জয়ের কাছাকাছি পৌঁছে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে রায়ো ভায়োকানোর কাছে হেরেছে বার্সেলোনা। এ হারের পর শিরোপা জিততে আর এক পয়েন্ট দরকার রিয়াল মাদ্রিদের। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ ও লিগে কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হারার পর ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচ হারল দলটি। এর আগে ১৯৯৮ সালে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা।

ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় এগিয়ে যায় ভায়োকানো। ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়ে গোল করেন আলভারো গার্সিয়া। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এর পর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। গোল খাওয়ার পর প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে বার্সা। গোল করতে আক্রমণ করলেও শটগুলো থাকছিল না লক্ষ্যে। খেলার ২৭তম মিনিটে ডি-বক্সে গাভি পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে হলুদকার্ড দেখেন গাভি।

বিরতির ঠিক আগে এ গাভির শটই পোস্টে লাগে। পরে ফিরতি শটে গোল করেন ফেরান তোরেস। কিন্তু সেটা বাতিল হয়ে যায় অফসাইডে। ৬৯তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে এবারও বার্সার পক্ষে বাঁশি বাজাননি রেফারি। নির্ধারিত সময়ের ১ মিনিট বাকি থাকতে ফের পেনাল্টির আবেদন করে তারা। গাভিকে ডি-বক্সে ভায়োকানোর ডিফেন্ডার কাতেনা ধাক্কা দিয়ে ফেলে দিলে আবারও পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা। এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি। ১১ মিনিট যোগ করা সময়েও বেশ কয়েকটি প্রচেষ্টা ছিল বার্সার। কিন্তু গোলের দেখা তারা পায়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au