বিনোদন

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মালাইকা

  • 1:26 pm - April 24, 2022

বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার নানা কারণে সমালোচিত। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। বছর কয়েক আগে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ছেলে আরহানের  ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দিন যাচ্ছিল মালাইকার। কিন্তু সম্প্রতি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের স্বীকার হন। আর এর একমাত্র কারণ হলো বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার প্রেমের সম্পর্ক।

জানা যাচ্ছে, বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন। অর্থাৎ অভিনেত্রীর থেকে বারো বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুর।  যদিও মালাইকা নিজেকে ফিট রেখেছেন। এই বয়সেও নিজের মোহনীয় দেহয়াবব দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও তার এ প্রেমের সম্পর্ক ও বয়স নিয়ে আজও কম খোঁটা শুনতে হয় না।

আর এর অন্যতম কারণ হল, যদি একজন প্রেমিকার বয়স প্রেমিকের থেকে বেশি হয় তবে সমাজের চোখে এই কাজ কার্যত ‘অপরাধ’ বলেই গণ‍্য করা হয়।  স্বভাবতই ট্রলের শিকার হয়েছেন মালাইকা। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মালাইকা। বয়সে এক যুগ ছোট প্রেমিকের সঙ্গে সম্পর্ক নিয়ে কথাও বলেছেন।  তার দাবি, আমাদের সমাজে একটা মেয়ের বিবাহ বিচ্ছেদের পর সেই মেয়েটি যদি একটা সুন্দর জীবন যাপন করার জন্য এক নতুন সম্পর্কে লিপ্ত হয় তবে সেটা সমাজের চোখে অন্যায়।

আর যদি ঘটনা ক্রমে সেই ব্যক্তি যদি মেয়েটার বয়সের থেকে ছোট হয় তাহলে সেটা আমাদের সমাজের চোখে অপরাধ। যদিও এই অভিনেত্রী জানান, তিনি এ সব কটূক্তি নিয়ে কখনও ভাবেন না। তার মতে এই সমস্ত কটূক্তি অভিনেত্রীকে মনের দিক থেকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।

এর আগে অভিনেতা অর্জুন কাপুরও এ বিষয়ে মুখ খোলেন। অভিনেতার মতে, বয়স দেখে কোনো দিন কোনো ব্যক্তিকে বিচার করা যায় না। যদিও তাদের জীবনে এই কটূক্তির কোনো জায়গা নেই। কারণ এসব কটূক্তি ভুয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au