রাজনীতি

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে মাঠে কাউন্সিলর মানিক

  • 8:32 am - March 23, 2020
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে মাঠে কাউন্সিলর মানিক

ঢাকা: করোনা ভাইরাস নিয়ন্ত্রনে রাখতে ও বিভিন্নভাবে সচেতন থাকতে এলাকাবাসীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

সরেজমিনে দেখা যায়, মানিক ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এ এলাকার নাগরিকদের সচেতন থাকার জন্য বিভিন্ন কার্যক্রম চালু রেখেছেন।

দেখা গেছে, করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকার জন্য এলাকায় রিক্স ভ্যানে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।

আলহাজ্ব হাসিবুর রহমান মানিক ২৬ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত। কারণ তিনি এ ওয়ার্ডটিকে রাজধানীর একটি উন্নয়নমূলক ওর্য়াড হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন।

করোনা ভাইরাস নিয়ে সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম তিনি রাজধানীর অন্যান্য কাউন্সিলর এর আগেই নিজ দায়িত্বে পালন করছেন। এজন্য বারবার এ এলাকার মানুষ তাকে জনতার কাউন্সিলর হিসেবে আখ্যায়িত করেন।

দেখা গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কাউন্সিলর মানিক বিভিন্ন দোকানে নিজে ক্রেতা হয়ে কাজ করছেন এবং দোকানদারদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য অনুরোধ করেন।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় দ্রব্যের দাম বাড়লেও আজিমপুর এলাকায় তা স্থিতিশীল আছে।

দেখা গেছে, এ এলাকার স্কুল- কলেজ, হসপিটাল, দোকানপাট সহ বিভিন্ন স্থানে মানুষের হাত ধোয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে মাঠে কাউন্সিলর মানিক

এ বিষয়ে জানতে চাইলে জনতার কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, আমার এলাকার জনগণ যথেষ্ট সচেতন। তারা আমাকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছে।

তিনি বলেন , করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জনসংযোগ রোধ, বিদেশি নাগরিকদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছি।

মানিক বলেন, এ পর্যন্ত আমার এলাকায় ৭ থেকে ৮ জন প্রবাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।

হাসিবুর রহমান মানিক আরো বলেন, আমি এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকতে চাই। এলাকার মানুষ আমাকে ভালোবাসে বিধায় বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেয়। এজন্য এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

মানিক বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার যে সব নিয়মকানুন মেনে চলার নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলুন, নিজে সুস্থ থাকুন এবং অন্য কে সুস্থ থাকতে সহযোগিতা করুন। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব সবাই কে সচেতন করা, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য কাজ করে যাবো। দোয়া করবেন সবাই।

 

নতুনসময়/টিআই

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au