জাতীয়

শত অনুনয়-বিনয়ের পরও রক্ষা পেল না মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্সটি

  • 11:54 am - April 19, 2022

রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ থেকে একজন মুমূর্ষু রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিলেন চালক মো. জাহাঙ্গীর আলম। দুপুর ১২টার দিকে অ্যাম্বুলেন্সটি নিউ-মার্কেটের সামনে এলে শিক্ষার্থীরা প্রথমে থামান। পরে জাহাঙ্গীর মুমূর্ষু রোগীর কথা বললে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেন এবং চলে যাওয়ার রাস্তা করে দেন।

এরপর অ্যাম্বুলেন্সটি চন্দ্রিমা মার্কেটের সামনে গেলেই ব্যবসায়ীরা আটক করেন। আটক করে কিছু না বলে অতর্কিতভাবে গাড়িটির ওপর হামলা করেন এবং ভাঙচুর করতে থাকেন। তখন গাড়ির চালক কাগজপত্র দেখিয়ে মুমূর্ষু রোগীর কথা বলে শত অনুনয় বিনয় করলেও অ্যাম্বুলেন্সটিকে ভাঙচুর করা থেকে বিরত থাকেননি ব্যবসায়ীরা। যখন ভেতরে থাকা মুমূর্ষু রোগী আঁতকে উঠে বাঁচার আকুতি করছিলেন তখনও ব্যবসায়ীরা ক্ষান্ত হননি।

আজ মঙ্গলবার বিকালে চালক জাহাঙ্গীরের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার অ্যাম্বুলেন্সে ইমারজেন্সি রোগী ছিল। আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। আমি তখন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করি, রোগীর অবস্থা সংকটাপন্ন, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কথা শোনে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেন এবং আমাদের রাস্তা করে দেয় যেন আমরা যেতে পারি।’

তিনি বলেন, ‘যখন অ্যাম্বুলেন্স নিয়ে নিউমার্কেটের সামনে যায় তখনই ব্যবসায়ী ও তাদের কর্মীরা আমার গাড়িতে অতর্কিত হামলা করেন। তাদের আমি হাতে পায়ে ধরে অনুরোধ করেছি এবং গাড়ির কাগজপত্র দেখেয়েছি। কিন্তু তারা অ্যাম্বুলেন্সটি আটকে দেয় এবং ভেঙে ফেলে। মুমূর্ষু রোগীর কথা বলেও তারা কোনো অনুরোধও রাখেননি। পরে ভাঙ্গা অ্যাম্বুলেন্স নিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছাই। ‘আমার গাড়িটিতে যখন হামলা করা হয় তখন হামলাকারীদের পাশে পুলিশ ছিল। কিন্তু তারা একটিবারের জন্যও এগিয়ে আসেননি আমাকে সাহায্য করতে। পুলিশের সামনেই অ্যাম্বুলেন্সটি ভেঙে ফেলে হামলাকারীরা’,- বলেন চালক

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au