আন্তর্জাতিক

সেই সেনাদের আবার আত্মসমর্পণের সুযোগ দিল রাশিয়া

  • 11:50 am - April 19, 2022

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের বেশিরভাগ অংশ এখন রাশিয়ার দখলে। তবে শহরটির আজভস্টাল  ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেনের সেনাদের হাতে। তবে বর্তমানে সেখানে থাকা ইউক্রেনীয় সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের ঘিরে ধরেছে রুশ বাহিনী। শনিবার স্থানীয় সময় রাতে আজভস্টালে আটকে থাকা সেনা ও মিলিশিয়া বাহিনী আজভ ব্রিগেডকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছিল রাশিয়া।

কিন্তু সেই সময় অনুযায়ী রুশদের কাছে আত্মসমর্পণ করেনি অবরুদ্ধ থাকা সেনারা। সময় পেরিয়ে যাওয়ার পর আজভস্টালে হামলা চালানো শুরু করে রুশ বাহিনী  ও রুশসমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। এরপর ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয় আজভস্টালে সেনাদের অবরুদ্ধ রেখে অমানবিক হামলা চালাচ্ছে রাশিয়া। তারা কাউকে বেরও হতে দিচ্ছে না। তাছাড়া রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, অল্প সময়ের মধ্যে আজভস্টালের ভেতরে ধংস্বযজ্ঞ চালাবে। আশ্রয় নেওয়া সেই সেনাদের খুঁজে বের করে আনবে।

আর ঠিক এমন সময় রাশিয়া ফের ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করে জীবন বাঁচানোর সুযোগ দিয়েছে। রাশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে আত্মসমর্পণ করার সময় শুরু হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর সময় অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত আত্মসমর্পণ করা যাবে। তারা নতুন সময় বেঁধে দিয়ে বলেছে, যারা অস্ত্র ফেলে দেবেন নিশ্চয়তা দেওয়া হচ্ছে তারা বেঁচে থাকবেন।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au