ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে গলাকাটা ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

  • 2:15 pm - April 18, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শহিদুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের গলাকাটা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ই এপ্রিল) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর ( বড়বন্দর ) এলাকার আফতার আলীর হাসকিং মিল চাতালের একটি ঘরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে রক্ত মাথা ৪ ইঞ্চি সাইজের একটি চাকু ও জমিজমা সংক্রান্ত মামলার নথিপত্র জব্দ করা হয়েছে। নিহত শহিদুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ মন্ডলের ছেলে,তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান,গত দেড় মাস থেকে বন্ধ থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শহিদুল ইসলামকে হত্যার পর মিলঘরের বারান্দায় লাশ ঝুলিয়ে রেখে চলে গেছে। তাদের দাবী জমিজমার বিরোধের জের ধরে তাকে হত্য করা হয়েছে। আফতার আলীর হাসকিং মিলের পাহারাদার কানু মোহন্ত বলেন, ‘গত দেড়মাস থেকে মিলটি বন্ধ রয়েছে। রবিবার রাতে মিলটি পাহারা দেয়ার এক পর্যায়ে ভোর রাতের দিকে চাতালের শেষ শিমানায় পেছনে গিয়ে পরিত্যক্ত মিল ঘরের বারান্দায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান।

বিষয়টি তাৎক্ষণিকভাবে মিল মালিক আফতার আলীসহ স্থানীয়দের জানান। হাসকিং মিল মালিক আফতার আলী বলেন, মিলের পাহারাদারের মাধ্যমে ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি শহিদুল ইসলামের পরিবার ও থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারসহ লাশের পাশ থেকে রক্ত মাথা একটি চাকু ও জমিজমার মামলার সংক্রান্ত নথিপত্র জব্দ করেছে। শহিদুল ইসলাম একজন নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী কাওছারা বেগম বলেন, বসতভিটা জমিজমার মালিকানা নিয়ে দির্ঘদিন ধরে স্থানীয় হামিদুল ইসলাম নামের এক ব্যক্তির সাথে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। গত রবিবার (১৭ এপ্রিল) ওই মামলার শুনানীর তারিখ ছিল আদালতে। এ কারণে রবিবার সকাল ৯ টার দিকে দিনাজপুর আদালতে যাওয়ার জন্য মামলার নথিপত্র নিয়ে বাড়ী থেকে বেরিয়ে যান তার স্বামী শহিদুল ইসলাম।

কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও শহিদুল ইসলাম বাড়ী না ফেরায় মুঠোফোনে দিনাজপুরে তাদের উকিলের (অ্যাডভোকেট) কাছে শহিদুল ইসলামের অবস্থান জানতে চান। কিন্তু উকিল জানান, বিকেলের আগেই শহিদুল ইসলাম দিনাজপুর থেকে ফুলবাড়ী চলে গেছেন। উকিলের কাছ থেকে এ কথা শুনে পুরো পরিবারের লোকজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তারা ফুলবাড়ী পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে শহিদুল ইসলামকে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান করতে পারেননি।

পরেরদিন সোমবার ভোরে পরিবারের লোকজন জানতে পারেন, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর বড়বন্দর এলাকার আফতার আলীর পরিত্যক্ত হাসকিং মিল ঘরের বারান্দায় স্বামী শহিদুল ইসলাম এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। জমিজমার মামলার বিরোধেই প্রতিপক্ষরা তার স্বামীকে গলা কেটে হত্যার পর লাশ মিলঘরের বারান্দায় ঝুলিয়ে রোখে গেছে বলে দাবী করেন তিনি। বিষয়টি তদন্ত করে হত্যাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তি দাবিও জানান তিনি।

নিহত শহিদুল ইসলামের ছেলে মো. কামরুজ্জামান ও মেয়ে মোছা. নূরী আক্তার বলেন, জমিজমার বিরোধের কারণেই প্রতিপক্ষরা তাদের পিতাকে হত্যা করেছে। তাই তারা দ্রত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। জানতে চাইলে জমিজমা সংক্রান্ত মামলার প্রতিপক্ষ হামিদুল ইসলাম বলেন,তার সাথে জমিজমার মালিকানা নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু নিহতের পরিবারের লোকজন হত্যাকান্ডের সাথে তাকে জড়িয়ে যে অভিযোগ করছেন,সেটি পুরোপুরি মিথ্যা।

শহিদুল ইসলামের হত্যাকান্ডের সাথে তিনি কোনভাবেই জড়িত নন। তিনিও প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। এবিষয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের গলা কাটা ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি রহস্যজনক মৃত্যু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা,পুলিশ বষয়টি তদন্ত করছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au