আইন আদালত

হাতিরঝিলে পানিতে লাফিয়ে আত্মহত্যা করা যুবকের ‘প্রেমিকা’ গ্রেফতার

  • 5:39 pm - April 17, 2022

রাজধানীর হাতিরঝিলের মহানগর ব্রিজ থেকে পানিতে লাফি দিয়ে বজলু মিরাজ চৌধুরী রাজ (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার কথিত প্রেমিকা মির্জা আক্তার বর্ষাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত যুবকের মা নাদিরা বেগম হাতিরঝিল থানায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিকা বর্ষার বিরুদ্ধে মামলা করেন।

শনিবার (১৭ এপ্রিল) রাতে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবা উদ্দীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাতিরঝিলে পানিতে লাফ দিয়ে বজলু মিরাজ চৌধুরী রাজের মৃত্যুর ঘটনায় তার মা মামলা করেছেন। এ মামলায় তিনি রাজের কথিত প্রেমিকা মির্জা আক্তার বর্ষাকে আসামি করেছেন। মামলায় তার ছেলেকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ করেছেন বাদী। এ অভিযোগের ভিত্তিতে বর্ষাকে গ্রেফতার করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কারিবেল হাসান জানান, শুক্রবার (১৫ এপ্রিল) মধ্যরাতে পাঠাওতে করে হাতিরঝিল এসে নামেন বজলু মিরাজ চৌধুরী রাজ। এরপর তিনি তার মানিব্যাগ ও মোবাইল পাঠাওচালকের কাছে দিয়ে বলেন তিনি আত্মহত্যা করবেন। এরপরই তিনি পানিতে লাফ দেন। লাফ দেওয়ার আগে প্রেমিকা বর্ষার মোবাইল নম্বর পাঠাওচালককে দেন। তবে লাফ দেওয়ার সময় বর্ষা ঘটনাস্থলে ছিলেন না। পাঠাওচালকসহ ঘটনাস্থলে আরও দুজন ব্যক্তি ছিলেন। তারা ওই যুবককে বাধা দেন।

তবে রাজ জোর করেই পানিতে লাফ দেন। ঘটনার পর নিহতের মা নাদিরা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে মির্জা আক্তার বর্ষা নামের এক মেয়ের সম্পর্ক ছিল। ওই মেয়েটি মাদকাসক্ত। আমার ছেলেকে আকাশ ও বর্ষা ডেকে নিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে পড়াশোনা গ্যাপ হওয়ায় কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। সামনে তার পরীক্ষা ছিল।’

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au