অর্থনীতি

যে পথে শ্রীলঙ্কার অর্থনীতি

  • 10:53 am - April 15, 2022

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বিদেশি ঋণ পরিশোধ করা অসম্ভব। এর আগে বাজার বিশ্লেষকরাও একই ধরনের ধারণা করেন। চলমান অর্থনৈতিক অবস্থার কোনো সমাধান না দেখে দেশটির সাধারণ মানুষ রাজাপাকসে সরকারের পদত্যাগ দাবি করছে।

জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের কার্যালয়ের সামনের রাস্তায় ক্যাম্প স্থাপন করেছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির অর্থনীতিতে যে দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে তা সমাধানের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

তীব্র জ্বালানি ও খাবার সংকটের মধ্যেই ডাক্তাররা সতর্ক করে জানিয়েছেন খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে প্রয়োজনীয় ওষুধ। ঋণের বোঝা মাথায় নিয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে দেশটি। শ্রীলঙ্কার অর্থনীতি অনেকটাই পর্যটনখাতের ওপর নির্ভরশীল। কিন্তু করোনা মহামারিতে চলা কঠোর বিধিনিষেধে ভেঙে পড়ে সে পর্যটন ব্যবস্থা।

যার সরাসরি প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দ্বীপ রাষ্ট্রটি মূলত বিদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। অন্যদিকে পর্যটন নির্ভর দেশটির অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সংকট তৈরি করেছে। সম্প্রতি সরকারের পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছেন।

অনেক সমালোচকরা মনে করেন সরকারের দীর্ঘদিনে অব্যবস্থাপনার কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল রাজাপাকসে পরিবারের সদস্যরা। প্রেসিডেন্ট জাতীয় সরকার গঠনের আহ্বান জানালেও সাড়া দেয়নি বিরোধীরা। তাছাড়া বিরোধীরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চিন্তা ভাবনা করছে।

jagonews24

নজিরবিহীন অর্থনৈতিক সংকট মোকাবিলায় চলতি বছরে শ্রীলঙ্কার প্রয়োজন তিনশ থেকে চারশ কোটি ডলার। সাহায্য পেতে দেশটি এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ঠিক করেছে।

সংসদে গোতাবায়ে রাজাপাকসের এখনো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে জানিয়ে নতুন অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির কাছে আমাদের আবেদন হলো যত তাড়াতাড়ি সম্ভব অর্থ ছাড় দেওয়া। আইএমএফ ছাড়াও অন্যান্য দাতা ও সরকার থেকে কিছু সহায়তা আসবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে বিদেশে বসবাসরত প্রবাসীদের দেশে নগদ অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। খাদ্য ও জ্বালানির ব্যয় মেটাতে এ অর্থ চাওয়া হয়েছে। কারণ আমদানি করতে যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন তা এই মুহূর্তে শ্রীলঙ্কার হাতে নেই। এর আগে ৫১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানায় দেশটি।

শ্রীলঙ্কায় যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তা অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য সতর্কবার্তা। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতি যেকোনো অচলাবস্থা তৈরি করতে পারে। কারণ সঠিক ব্যবস্থাপনা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক শৃঙ্খলা ও স্বচ্ছতারভিত্তিতে সরকার পরিচালনা করলে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা করা যায়।

ডনের সম্পাদকীয়র আলোকে

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au