জাতীয়

ঈদের ছুটির আগে এপ্রিলের ১৫ দিনের বেতন পাবে পোশাকশ্রমিকরা

  • 1:10 pm - April 11, 2022

ঈদুল ফিতরের ছুটির আগে তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে হবে।  দিতে হবে বোনাস। সোমবার রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনে এক ত্রিপক্ষীয় পর্ষদ সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এসব নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সরকার, মালিক, শ্রমিক ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি-টিসিসি) এর ১২তম এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে  প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানান, জরুরি রপ্তানি থাকলে সেক্ষেত্রে ঈদের ছুটিতে কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা। এটা হবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে।

তৈরি পোশাক শ্রমিকদের ঈদের ছুটির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।

সভায় শ্রমিক নেতা নাজমা বলেন, ২০ রমজানের আগেই অর্থাৎ ২২ এপ্রিলের আগেই পোশাককারখানার শ্রমিকদের বোনাস দিতে হবে। এতে তারা নিজের ও পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে পারবেন। আবার ২৭ রমজানের আগেই এপ্রিল মাসের ন্যূনতম ১৫ দিনের বেতন দিতে হবে। এটা করতে পারলে শ্রমিকরা নিজ পরিবারের সঙ্গে গ্রামে উৎসব উদযাপন করতে পারবেন।

টিসিবির মাধ্যমে পোশাক কারখানা শ্রমিকদের পণ্য দেওয়ার ব্যবস্থার দাবি জানান শ্রমিক নেতা রাশেদুল হক রাজু।
তিনি বলেন, নিত্যপণ্য বেড়ে শ্রমিকদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।  টিসিবির মাধ্যমে তাদের কাছে পণ্য বিক্রির ব্যবস্থা করতে হবে।একই সঙ্গে ঈদে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আনতে হবে। ঈদের সময় কারখানা ছুটি হলেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়, এ বাড়তি ভাড়া বহন করা শ্রমিকের জন্য কষ্টকর।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএ’র সহ-সভাপতি নাসির হোসেন, বিকেএমইএ’র প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au