খেলাধুলা

তিন পেনাল্টির ম্যাচে নাটকীয় জয় বার্সার

  • 6:53 am - April 11, 2022

স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে লেভান্তের মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লেভান্তের হয়ে গোল করেছেন মোরালেস ও মেরেলো। বার্সেলোনার তিন গোল অবামেয়াং, পেদরি ও লুক ডি ইয়ংয়ের। এদিন শুরু থেকেই বার্সেলোনার উপর চড়াও হয়ে খেলে লেভান্তে। সুযোগ তৈরি করে বেশ কয়েকবার। তবে ৫২ মিনিটে নিজেদের বক্সে ভুল করে বসেন দানি আলভেস, লেভান্তের হাভিয়ের সনকে ফেলে দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লেভান্তেকে এগিয়ে নেন মোরালেস। চার মিনিট বাদে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে লেভান্তে। আবারও পেনাল্টি আদায় করে নিলেও স্বাগতিকদের ব্যবধান বাড়াতে পারেনি রোজার। তার নেওয়া শট ঝাঁপিয়ে রক্ষা করেন স্টেগান। লেভান্তের ভুলের সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়ে ম্যাচে সমতা টানে বার্সেলোনা। ৫৯ মিনিটে দেম্বেলের ক্রসে হেডে জাল খুঁজে নেন অবামেয়াং। ৬৩ মিনিটে পেদরির গোলে লিড নেয় বার্সেলোনা। গাবির বাড়ানো পাসে বক্সের ভেতর থেকে নিচু করে নেওয়া শটে দুরের পোস্টে বল জড়ান এই তরুণ ফুটবলার।

৮৩ মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরে লেভান্তে। সফল স্পট কিকে ম্যাচ জমিয়ে তুলেন মেলেরো। কিন্তু তখনো ছিল নাটকীয়তার বাকি। নব্বই মিনিট শেষে যোগ করা দুই মিনিটে বার্সেলোনা পেয়ে যায় জয়সূচক গোল। দেভিদ আলবার ক্রসে বক্সের ভেতর থেকে হেডে দারুণ গোল করেন ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। গোলের পর উল্লাসে মাতে বার্সেলোনার ডাগ আউট। ৩০ ম্যাচে ১৭ জয়, নয় ড্র ও চার হারে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল বার্সেলোনা। ৩১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে লেভান্তে। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সেভিয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au