আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় কে কে থাকছেন?

  • 6:47 am - April 11, 2022

অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য জাতীয় পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ রোববার এক টুইটবার্তায় জানিয়েছে। সম্মিলিত বিরোধী দলের নেতা শাহবাজ শরিফই নতুন প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। ইমরান খানকে অনাস্থা ভোটে পরাজিত করার শক্তি বহাল রেখেই তারা সোমবার এ ভোটে অংশ নিচ্ছে। ইতোমধ্যে শাহবাজ শরিফ সম্মিলিত বিরোধী দলের নেতাদের নিয়ে তার সম্ভাব্য মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন বলে জিও নিউজের খবরে বলা হয়েছে।

সূত্রমতে, মন্ত্রিসভায় মুসলিম লিগ-নওয়াজ দলের ১২ জন, পাকিস্তান পিপলস পার্টি থেকে ৭ জন মন্ত্রী হবেন। আর মাওলানা ফজলুর রহমানের জমিয়তে উলামায়ে ইসলামকে দেওয়া হতে পারে চারটি মন্ত্রণালয়। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্টকে (এমকিউএম) দুটি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল (বিএনপি-এম), আইএনপি, জমহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টিকে একটি করে মন্ত্রণালয় দেওয়া হতে পারে।

মুসলিম লিগ-নওয়াজ দলের খাজা আসিফ, সাআদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়াম নওয়াজ, আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মূলক, রানা সানাউল্লা এবং মুর্তজা জাভেদ আব্বাস মন্ত্রী হতে পারেন। সূত্রমতে পিপলস পার্টি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। তবে এ তালিকায় শাজিয়া মেরির নামও রয়েছে।

অন্যদিকে জেইউআই-এফ দাবি করেছে যে, হয় বেলুচিস্তানের গভর্নর বা কেপি তার দল থেকে, পাঞ্জাবের গভর্নর পিপিপি থেকে এবং সিন্ধুর গভর্নর এমকিউএম থেকে করা হোক। এদিকে পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

রোববার এক টুইটবার্তায় ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ বলেন, পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর। মিডিয়ার সঙ্গে আলাপকালে ফাওয়াদ বলেন, পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ইসলামাবদে বনি গালায় অনুষ্ঠিত হয়েছে। এতে ইমরান খানের পদত্যাগের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ফাওয়াদ বলেন, নির্বাহী কমিটি পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে পিটিআই কিছু আপত্তি উত্থাপন করেছে। শাহবাজ এসব আপত্তির জবাব না দেওয়ায় আমরা সোমবার গণপদত্যাগ করব।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au