বিনোদন

বাবুকে দেখে কেঁদে ফেললেন ফারিণ, হতবাক সবাই

  • 12:58 pm - April 10, 2022

সিটি করপোরেশন অফিসের সিঁড়ি বেয়ে নামছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। নিচে দাঁড়িয়ে হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিম ফারিণ। বাবুকে নামতে দেখেই হু হু করে কেঁদে ফেললেন ফারিণ। তার চোখ দিয়ে জল ঝরল অনবরত। দৃশ্যটি অবশ্যই নাটকের। নাম ‘আমার কেরানি বাবা’। কিন্তু ওই দৃশ্যে সত্যি সত্যি কেঁদেছিলেন ফারিণ। পরিচালক শ্রাবণী ফেরদৌস কাট বলছেন, কিন্তু ফারিণের কান্না থামার নয়।

শিল্পীকে এমন সত্যি সত্যি কাঁদতে দেখে চোখ ছলছল করে ওঠে শুটিং ইউনিটের প্রায় সবারই। সবাই চোখের জল মুছলেন। পরিচালক শ্রাবণী ফেরদৌস বলেন, ‘দৃশ্যটি নেওয়ার সময় আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কোনো গ্লিসারিন ছাড়াই দৃশ্যটি করছিলেন ফারিণ। দৃশ্য শেষ হওয়ার পরও কান্না থামছিল না তার। পুরো ইউনিট স্তব্ধ হয়ে গিয়েছিল। তার সঙ্গে আমার প্রথম কাজ। কিন্তু সে যে এত ভালো অভিনয় করেন, বুঝতে পারিনি।’

এভাবে কান্নার কারণ জানাতে গিয়ে ফারিণ গণমাধ্যমকে জানান, কয়েকদিনের শুটিংয়ে ফজলুর রহমান বাবুর মাঝে নিজের বাবাকে অনুভব করেছিলেন তিনি। ক্যানসার আক্রান্ত বাবার কথা ভেবে কোন মেয়ের না কান্না আসে!ফারিণের আবেগকে অনুভব করতে হলে নাটকের ঘটনায় ঢুকতে হবে। ‘আমার কেরানি বাবা’ নামের নাটকটি লিখেছেন পরিচালক শ্রাবণী ফেরদৌস নিজেই।

যেখানে দেখানো হবে –  আবদুল করিম (ফজলুর রহমান বাবু) সিটি করপোরেশনের একজন চাকরিজীবী। বিপত্নীক। ঘরে একমাত্র মেয়ে সুফিয়া (ফারিণ)।  এরপরও সংসার চালাতে হিমশিম খান বাবু। মেয়ে সুফিয়া বাবার ওপর যে কারণে বিরক্ত। অন্যদিকে বাবার টাকাপয়সাগুলো সুযোগ পেলে প্রেমিকের পেছনে খরচ করেন সুফিয়া। এদিকে বাবা দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত, যা সুফিয়া জানতেন না। বাবা জানান না মেয়েকে।

পরে সুফিয়া জানতে পারে তার বাবার ক্যানসার, বেশিদিন বাঁচবেন না। গভীর অনুশোচনায় ভুগেন সুফিয়া। দৌড়ে ছুটে যান বাবার অফিসে। সেখানে বাবাকে দেখে কেঁদে ফেলেন সুফিয়া। দৃশ্যটির বিষয়ে তাসনিম ফারিণ বলেন, ‘বাস্তবে বাবার প্রতি আমার দুর্বলতা আছে। শুটিংয়ের তৃতীয় দিন ছিল এই দৃশ্যটি। টানা তিন দিন একসঙ্গে শুটিংয়ে চরিত্রের মধ্যে থাকার কারণে বাবু ভাইকে বাবার মতোই অনুভব হয়েছিল।

সবকিছু মিলে আমি এমনভাবে চরিত্রটির সঙ্গে মিশে গিয়েছিলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। দৃশ্য শেষ হওয়ার পরও আমি কাঁদছিলাম।’ পরিচালক নিজেই। এতে ফারিণের বিপরীতে অভিনয় করেছেন তামিম মৃধা। পরিচালক জানান আসন্ন ঈদুল ফিতরে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au