এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
বাঘারপাড়া প্রতিনিধি জসিম : যশোরের বাঘারপাড়া উপজেলার তালিকাভুক্ত রাজাকার ওহাব আলী দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ভ্যানচালক আলালের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি ভ্যানচালক আলাল জানতে পারে ওহাব আলীকে তার বাড়িতে আসতে নিষেধ করেন।
রাজাকার ওহাব আলী ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক আলালকে মারধর করেন। বিষয়টি স্থানীয় মেম্বার আওয়ামী লীগ নেতা করিম সরদারকে একাধিকবার জানানো হলে ইউপি সদস্য করিম সরদার তার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। সেখান থেকে আলালের সাথে তার স্ত্রী জরুরোন নেছার সাথে বনিবনা না থাকায় আলাল বারান্দায় রাত কাটান।
গত ৩০ শে মার্চ ভোর চারটার সময় আলালের স্ত্রী জরুরোন নেছা ঘরে প্রবেশ করেন আলাল বিষয়টি বুঝতে পেরে পাশের কয়েকজনকে ডেকে এনে আলালের স্ত্রীর ঘর থেকে রাজাকার ওহাবকে আটক করে মারপিট করেন।
স্থানীয় লোকজন রাজাকার ওহাব আলীকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলে ঐ ওয়ার্ল্ডের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য করিম সরদার ভোর সাড়ে ছয়টার সময় আলালের বাড়িতে এসে তাকে ভয়-ভীতি দেখিয়ে রাজাকার ওহাব আলীকে নিয়ে যায় এবং তাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়ে যায়।
স্থানীয়দের দাবি বাঘারপাড়া উপজেলা তালিকাভুক্ত একজন রাজাকারের পক্ষে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য করিম সরকারের আচরণে ক্ষিপ্ত আওয়ামী লীগ কর্মীরা। বিষয়টি নিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au