আন্তর্জাতিক

‘এতোগুলো টিভি ক্যামেরা দেখে কী মনে হচ্ছে আপনার!’

  • 7:25 am - April 07, 2022

তাক করে থাকা এতোগুলো টিভি ক্যামেরা দেখে কী মনে হচ্ছে আপনার! বিশেষ কোনো ভিভিআইপির জন্য অপেক্ষা! না, কানাডার ভিভিআইপিরা এতোটা মিডিয়া এটেনশন পান না। তাহলে কি বিশেষ কোনো সেলিব্রেটির জন্য টিভি ক্রুদের এই অপেক্ষা! টেলিভিশনের এই ক্যামেরাগুলো তাক করা আছে অটোয়ার একটি জুতার দোকানের দিকে।  L’Intervalle নামের কানাডিয়ান ব্র্যান্ডের জুতার স্টোর এটি। কোম্পানিটির মালিক একজন নারী।

একজন নারী উদ্যোক্তার সাফল্য জাতির সামনে তুলে ধরতে টিভি ক্রুরা সেখানে ভিড় জমাননি। টেলিভিশনের ক্যামেরা সেখানে ভিড় করেছে তার কারণ- ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যাবেন দোকানটিতে জুতা কিনতে। আর ক্রিস্টিয়ার জুতার কেনার ‘ঐতিহাসিক মুহূর্তটিকে’ ক্যামেরাবন্দি করতেই সাংবাদিকদের এই ভিড়!

রাত পোহালেই (স্থানীয় সময় বৃহস্পতিবার) ফেডারেল সরকারের বাজেট। অর্থমন্ত্রী হিসেবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের এটি দ্বিতীয় বাজেট। আর নতুন করে নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট। কানাডার ঐতিহ্য হচ্ছে অর্থমন্ত্রী নতুন জুতা পরে বাজেট পেশ করেন। ফলে বাজেটের আগে অর্থমন্ত্রীরা  ছুটে যান নতুন জুতা কিনতে। নিজেই দোকানে গিয়ে জুতা পছন্দ করেন। ব্যবসায়ী, অর্থনীতিবিদরা বাজেটের সময়টায় নাকি অর্থমন্ত্রীর পায়ের দিকে তাকিয়ে থাকেন। তিনি কোন ধরনের জুতা কিনলেন- সেটি না কি বাজেট কেমন হবে তার একটা ইঙ্গিত থাকে!

কোভিডের কারণে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড গত বছর দোকানে গিয়ে জুতা কিনতে পারেননি। স্টোর থেকে তার বাড়িতে নির্দেশনা মতো জুতা পৌঁছে দেয়া হয়েছিলো। এবার তিনি নিজেই হাজির হয়েছেন স্টোরে। ফলে অর্থমন্ত্রী কোন ধরনের জুতা কিনছেন- তার দিকে মিডিয়ার আগ্রহও ছিলো প্রবল।
অর্থমন্ত্রী দোকানে গিয়েছিলেন কেডস পরে। সেখান থেকে তিনি কালো রঙের হাই হিল জুতা কিনেছেন।

‘হাই হিল’ জুতায় কীসের ঈঙ্গিত পাওয়া যায়! অর্থমন্ত্রী কী পার্টি মুডে আছেন? কানাডার অর্থনীতি কী পার্টি আছে!- এই প্রশ্নটা আমার মনে জেগেছে। অর্থনীতিবিদদের ব্যাখ্যাটা নিশ্চয়ই কাল জানা যাবে। বাই দ্যা ওয়ে, ১৩৮ ডলার মূল্যের জুতা জোড়ার দাম অর্থমন্ত্রীকেই পরিশোধ করতে হয়েছে। এটি যেহেতু ‘বিজনেস এক্সিপেনডিচার’ নয়, ফলে অর্থ মন্ত্রণালয় এই জুতার দাম পরিশোধ করবে না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au