খেলাধুলা

পাকিস্তানকে হারিয়েই ঐতিহাসিক সফর শেষ করলো অস্ট্রেলিয়া

  • 1:21 pm - April 06, 2022

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডেতেও শুরুটা ভালো হয়েছিল অস্ট্রেলিয়ার। তবে শেষ দুই ম্যাচ হেরে খোয়াতে হয় সিরিজের শিরোপা। সেই হতাশা ভুলে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যারন ফিঞ্চের দল। মঙ্গলবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক বাবর আজমের ব্যাটে চড়ে ১৬২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চও হাঁকান ফিফটি। যার সুবাদে ইনিংসের পাঁচ বল বাকি থাকতেই তার দল পায় ৩ উইকেটের জয়।

পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনাই পায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে’র ৬ ওভারেই তারা করে ফেলে ১ উইকেটে ৬৩ রান। বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড আউট হন ১৪ বলে ২৬ রান করে। পরে তিন নম্বরে নামা জশ ইংলিস খেলেন ১৫ বলে ২৪ রানের ইনিংস। যার ফলে প্রথম ১০ ওভারেই ৯৫ রান পেয়ে যায় অসিরা। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ফিঞ্চ। তবে হতাশ করেন কুড়ি ওভারের ক্রিকেটে অভিষিক্ত মার্নাস লাবুশেন। তার ব্যাট থেকে আসে ৪ রান। এরপর ৫ চারের মারে মাত্র ৯ বলে ২৩ রান করে দলকে আরও এগিয়ে দেন মার্কাস স্টয়নিস।

পরপর দুই ওভারে স্টয়নিস ও আরেক অভিষিক্ত ক্যামেরন গ্রিনকে (২) ফিরিয়ে ম্যাচে উত্তেজনা আনেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। কিন্তু অ্যারন ফিঞ্চের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে সহজেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান। শেষ দিকে বেন ম্যাকডারমট করেন ১৯ বলে ২২ রান। এর আগে পাকিস্তানের শুরুটাও ছিল আশা জাগানিয়া। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অষ্টম ওভারে সাজঘরে ফেরার আগে ১৯ বলে ২৩ রান করেন রিজওয়ান। বাবর আউট হন ১৬তম ওভারে। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৬ রান।

এছাড়া খুশদিল শাহ ১৮ বলে ২৪, ইফতিখার আহমেদ ১৩ বলে ১৩ ও শেষ দিকে ৬ বলে ১৮ রানের ঝড়ো ক্যামিও খেলেন উসমান কাদির। মূলত উসমান কাদিরের এই ক্যামিওতেই দেড়শ ছাড়িয়ে যায় পাকিস্তান। তবু এটি স্বাগতিকদের জয়ের জন্য যথেষ্ট হয়নি। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নেন নাথান এলিস। এছাড়া ক্যামেরন গ্রিনের শিকার ২ উইকেট।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au