খেলাধুলা

শুভেচ্ছায় ভাসছেন বিশ্বকাপ জয়ী দম্পতি

  • 8:56 am - April 04, 2022

ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে ২৮৫ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। তবে এই জয়কে ছাপিয়ে গেছে অন্যরকম এক ঘটনা। স্বামী এবং স্ত্রী উভয়েই ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ক্রিকেটবিশ্বেই এমন দাম্পত্য বিরল। ২০১৫ বিশ্বকাপ ফাইনালের পরের এবং গত রবিবারের ফাইনালের পর ছবি একসঙ্গে সোশ্যাল সাইটে দিয়েছে আইসিসি। যা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। ক্রিকেটপ্রেমীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। বিশ্বজয়ী সেই জুটি হলেন মিচেল স্টার্ক এবং এলিসা হিলি।

২০১৫ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। অজিদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিচেল স্টার্কের। ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। সেদিন স্বামীর পাশেই ছিলেন হিলি। মাঠেও যান জাতীয় দলকে সমর্থন করতে। বিশ্বকাপ শিরোপা হাতে নিয়ে স্টার্ক স্ত্রীর সঙ্গে ছবিও তুলেছিলেন। সাত বছর পর সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল।

এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যা তাদের সপ্তম বিশ্বকাপ জয়। এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন অ্যালিসা হিলি। ফাইনালের সেরা হওয়ার পাশাপাশি বিশ্বকাপেরও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচ শেষে দেশের জার্সি গায়ে বিশ্বকাপ হাতে স্বামী মিচেল স্টার্ককে পাশে নিয়ে ছবি তুলেছেন হিলি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au