বিনোদন

রাশমিকার সঙ্গে এবার জুটি বাঁধছেন রণবীর

  • 1:10 pm - April 03, 2022

ভারতীয় সিনেমার ক্রাশ এখন দক্ষিণী সিনেমায় ‘পুষ্পা’খ্যাত রাশমিকা মান্দানা। মাত্র ২৫ বছর বয়সেই বেশ খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার পর রাশমিকাকে নতুন সিনেমায় সই করাতে মরিয়া বলিউডের অনেক প্রযোজক-পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ‘মিশন মজনু’-এর পর এবার বলিউডের আরেক সিনেমায় অভিনয় করছেন রাশমিকা।

বলিউড তারকা রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন দক্ষিণী সুন্দরী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর। তার সঙ্গেই পর্দায় দেখা যাবে রাশমিকাকে। শনিবার সন্দীপ রেড্ডি নিজেই তার টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। পরে রাশমিকাও টুইটারে ওই পোস্ট শেয়ার করেন। এ ছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এ বিষয়ক পোস্ট দেন রাশমিকা।

২০২৩ সালের ১১ আগস্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও ববি দেওলকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে টি-সিরিজ, ভদ্রাকালি পিকচার্স ও সিনেওয়ানস্টুডিওজ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু আর্জুনের সঙ্গে অভিনয় দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা পান তেলেগু অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে সিনেমা অঙ্গনে জোর গুঞ্জন, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। বিজয়ও এর মধ্যে নাম লিখিয়েছেন বলিউডে। করণ জোহরের প্রযোজনায় ‘লাইগার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au