বিনোদন

সালমানকে সতর্ক করলেন সাবেক প্রেমিকা

  • 6:59 am - March 31, 2022

নব্বইয়ের দশকে বলিউডে সোমি আলির সঙ্গে সালমান খানের প্রেম নিয়ে বেশ আলোচনা হয়েছে। তাদের প্রেম কাহিনী নাকি সিনেমার গল্পকেও হার মানায়। যদিও তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। প্রেম ভেঙে যাওয়ার পর বিভিন্ন সময়ে সাবেক প্রেমিক সালমানকে নিয়ে কথা বললেও এবার বিস্ফোরক মন্তব্য সামনে আনলেন সোমি আলি।  দীর্ঘ ক্যারিয়ারে শুধু সোমি আলিই নন; সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ থেকে ইউলিয়া ভান্তুরসহ অনেকের সঙ্গে সালমানের প্রেমের খবর ছড়িয়েছে। এবার সালমানকে সতর্ক করলেন সাবেক প্রেমিকা সোমি আলি।

বুধবার সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন সোমি আলি। পোস্টটিতে একটি গানের স্থিরচিত্র ব্যবহার করেছেন এই অভিনেত্রী। ছবিটি সালমান খান, ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার ‘আতে জাতে হাসতে গাতে’ গানের একটি দৃশ্য।  এর ক্যাপশনে সোমি আলি লেখেন, ‘বলিউডের হারভে ওয়েনস্টেইন, তোমার মুখোশ একদিন খুলে যাবে। যে সমস্ত নারীদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছ, তারা একদিন তোমার সমস্ত সত্যি ফাঁস করে দেবে। ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো’।  এই পোস্টের ইঙ্গিত যে সালমানের দিকে তা বুঝতে খুব বেশি অসুবিধা হয়নি কারও।

হলিউড প্রযোজক হারভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে মিটু-র অভিযোগ এনেছিলেন একাধিক নারী। এবার সেই প্রযোজকের সঙ্গেই সালমানের তুলনা করলেন সোমি আলি। এদিকে, পোস্টটি ভাইরাল হতেই মুছে দেন সোমি আলি। তবে এই পোস্ট ঘিরে কোনও প্রতিক্রিয়া জানাননি সালমন। এমনকি ঐশ্বরিয়াও তার নাম উল্লেখ করায় কোনো মতামত দেননি। সোমি আলির সঙ্গে দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করেছেন সালমান। জানা যায়, তারা সম্পর্কে থাকাকালীন সময়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বলিউড ভাইজানের। এই কারণে সোমি আলির সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au