খেলাধুলা

পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ

  • 8:34 am - March 29, 2022

টেস্টের পর শুরু হতে যাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লাহোরে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ৪টায় মাঠে গড়াবে প্রথম ওডিআই। দুই যুগের বেশি সময় পর পাকিস্তান সফরে গেছে টিম অস্ট্রেলিয়া, শুরুটাও হয়েছে দুর্দান্ত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ড্রতে নিষ্পত্তি হলেও শেষটা জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে প্যাট কামিন্সের দল। সাদা থেকে রঙিন, কামিন্স থেকে এবার নেতৃত্বভারটা উঠতে যাচ্ছে অ্যারন ফিঞ্চের কাঁধে।

৮ মাসের দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলার অপেক্ষায় থাকা অজিরা এ সিরিজ দিয়ে শুরু করতে চায় ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতিও। তবে তাতে বড় বাধা স্কোয়াডে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি। জয়ের মিশনে অনভিজ্ঞ, নবীন এক দলকে পাচ্ছেন ফিঞ্চ। যদিও দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে ফিঞ্চের জন্য অনুপ্রেরণার কারণ হতে পারে পরিসংখ্যান।

পাকিস্তানের মাটিতে ১১ ওয়ানডে খেলে পাকিস্তানের ৪ জয়ের বিপরীতে অজিদের জয় ৬টিতে। এশিয়ার মাটিতেও এগিয়ে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত এই কন্ডিশনে ৩৩ ম্যাচ খেলে ২০টিতেই পাকিস্তানকে হারিয়েছে তারা। শেষ ৯ বারের মুখোমুখি সাক্ষাতের পাঁচটিতেই জয়ী অস্ট্রেলিয়া। ২৪ বছর আগে পাকিস্তানের মাটিতে খেলা ওডিআই সিরিজেও হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দিয়েছিল অজিরা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au