বিনোদন

শাকিব খান এখন একটা বিশেষণ…

  • 12:53 pm - March 28, 2022

কখনো নায়িকা হবো স্বপ্ন দেখিনি, কখনো বাংলা ছবিতে অভিনয় করবো কল্পনাও করিনি। কাউকে ছোট করছি না। কিংবা কাউকে অসম্মানও করছি না। কিন্তু এটাই ধ্রুব সত্য শাবনূর-রিয়াজ জুটির পর বাংলা চলচ্চিত্র নিয়ে আমিসহ আমার পরিবার কিংবা আমার যাদের সাথে বেড়ে ওঠা তাদের কাউকেই আর আগ্রহ প্রকাশ করতে দেখিনি।

নিজের পড়ালেখা, ফ্যাশন ডিজাইনিং এর ক্যারিয়ার এতোকিছু সামলাতে গিয়ে আর মিডিয়ার খোঁজ-খবরও তেমনটা রাখা হতো না। আমার মতে মিডিয়ার সবচাইতে স্মার্ট জায়গা হলো খেলার উপস্থাপনা। আপনি মাকাল ফলের মতন সুন্দর হলে আর যাই হোক খেলা নিয়ে কথা বলতে পারবেন না,

আপনাকে হতে হবে চৌকষ এবং সুক্ষ্ম জ্ঞানসম্পন্ন। তাই সবচাইতে পছন্দের জায়গা ক্রীড়া উপস্থাপিকা হিসেবে বেশ ফুরফুরে দিন কাটাচ্ছিলাম। খেলা ভালোবাসি অনেক এজন্যই হয়তো, তবে সেই কাজটা খুব মন দিয়ে করতাম। তাই ইচ্ছা ছিলো নিজের স্বপ্নের ওই জায়গাতেই কাজ করার।

২০১৮ সাল থেকেই একের পর এক বেশ কয়েকটি ছবির অফার ফিরিয়েছিলাম, নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না বলে। তবে যখন শাকিব খানের নাম শুনলাম, আমি সময় নিলাম। বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ড, যার নামে পুরো একটা ইন্ডাস্ট্রি টিকে আছে।

আর কোনো ইন্ডাস্ট্রি একজন মাত্র সুপারস্টার টিকিয়ে রেখেছেন কিনা আমার জানা নেই, একজন মানুষের পক্ষে একটা ইন্ডাস্ট্রি কখনো ধরে রাখাও সম্ভব নয় বলে আমার বিশ্বাস ছিলো। একটা ইন্ডাস্ট্রি সফল তখনই হয় যখন একাধিক সুপারস্টার নিজেদের মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা করে।

কিন্তু শাকিব খান একাই ধরে রেখেছেন এই ইন্ডাস্ট্রি। তার সাথে প্রতিযোগিতা অনেক পরের কথা, তার আগে-পিছেও কেউ আপাতত নেই। সেই শাকিব খানের সাথে কাজের অফার ফিরিয়ে দেয়ার সাধ্য আমার কেন… কারোরই নেই।

ইদানিং দেখি শাকিব খানকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেন, আমি দেখি আর হাসি। এটাইতো শাকিব খানের পাওয়ার, যার নাম মুখে নিয়েই অনেকে সস্তা মনোযোগ পাওয়ার চেষ্টা করে। কারণ শাকিবইতো সবচাইতে বড় ব্র্যান্ড।

শাকিব খান এখন একটা বিশেষণ, যার শেষে ভাই, চাচা, আঙ্কেল কিছুরই প্রয়োজন নেই। শাকিব শাকিবই।আর প্রত্যেক শিল্পীর উচিত নিজেকে ঠিক এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা। একজন নায়ক শাকিব কিংবা ব্যক্তি শাকিবকে নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না। তাও অব্যক্ত কিছু কথা আজ বললাম।

সাম্প্রতিকসময়ের সবচেয়ে বড় সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা। মানুষ আপনাকে এত ভালোবাসে যে আপনি চিন্তাই করতে পারবেন না। আগামীতে দারুণ সব ছবি দিয়ে দর্শককে বিনোদন দেওয়া আপনার দায়িত্ব। আপনি গড গিফটেড মানুষ। আপনার জীবন আরও বেশি আনন্দে পূর্ণ হয়ে উঠুক… শুভ জন্মদিন, আমার প্রথম নায়ক শাকিব খান।

(ফেসবুক থেকে সংগৃহীত)

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au