খেলাধুলা

গবির ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে যারা

  • 6:58 pm - March 27, 2022

ইহসানুল কবীর আনিন,গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, বায়োকেমিষ্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, ফার্মেসী এবং রাজনীতি ও প্রশাসন বিভাগ। রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট খেলার মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ছেলেদের ক্রিকেটে শেষ চার নিশ্চিত করেছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ। সকালে দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে ৩৩ রান করতে সক্ষম হয় মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেয়েরা। জবাবে কোনো উইকেট না হারিয়েই দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় সমাজবিজ্ঞানের মেয়েরা।

পরের ম্যাচে ভেটেরিনারির মেয়েদের সহজেই হারিয়ে দেয় বায়োকেমিষ্ট্রির মেয়েরা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৪৬ রান সংগ্রহ করে তারা। জবাবে লিরার ব্যাটিং নৈপুণ্যে ৩ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বায়োকেমিষ্ট্রি। দুপুরে অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ফার্মেসী এবং ইংরেজি বিভাগ।

প্রথমে ব্যাট করে পুরো ছয় ওভার খেললেও মাত্র ২২ রান করে ইংরেজির মেয়েরা। জবাব কোনো উইকেট না হারিয়ে মাত্র দুই ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় ফার্মেসী। মেয়েদের শেষ ম্যাচে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ৪৮ রানের বড় ব্যবধানে হারায় রাজনীতির মেয়েরা।

সায়মার ৭০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৯৫ রানের বড় সংগ্রহ গড়ে তারা। জবাবে ৪৭ রানে আটকে যায় সিএসই বিভাগ। দিনের শেষ ম্যাচে ইংরেজি বিভাগকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভেটেরিনারির ছেলেরা। প্রথমে ব্যাট করে সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত দশ ওভারে ১০৫ রানের পুঁজি গড়ে তারা। জবাবে রাকিব, ইমনের দারুণ বোলিংয়ে ৭৭ রানে অলআউট হয় ইংরেজি বিভাগ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au