বিনোদন

যে কারণে সদস্য তালিকায় নাম নেই শাকিব খানের

  • 2:43 pm - March 25, 2022

জনপ্রিয় নায়ক শাকিব খান পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি হিট সিনেমা নির্মিত হয়েছে। সেই সুবাদে তিনি প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। কিন্তু একটি নিয়ম না মানার কারণে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে সদস্যপদ থাকছে না- এমন একটি গুজব ছড়িয়েছে আজ।

মূলত প্রযোজক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে ২৪ মার্চ প্রকাশ হয়েছে প্রাথমিক ভোটার তালিকা। সেখানে নেই শাকিবের নাম। তাই দেখে অনেকে বলছেন শাকিব খান সদস্যপদ হারিয়েছেন। প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, এটা একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। শাকিবের যারা প্রতিপক্ষ আছে তারাই শাকিবের ইমেজ ও সুনাম নষ্ট করতে এসব তথ্য ছড়াচ্ছে বলে মনে করি৷ আমাকে অনেকেই কল দিয়ে জানতে চেয়েছেন শাকিব নাকি নিয়মিত চাঁদা না দেওয়ায় সদস্যপদ হারিয়েছেন। এটা ভুল।

প্রযোজক ও পরিবেশক সমিতিতে শাকিব খানের চাঁদা বকেয়া নেই। ঘটনা হলো আয়কর রিটার্নের কাগজপত্র সঠিক সময়ে জমা না দেওয়ায় প্রাথমিক ভোটার তালিকায় শাকিবের নাম আসেনি। এটা তো খুবই সহজ একটা বিষয়। ওই কাগজটা হালনাগাদ করে নিলেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম চলে আসবে।

তিনি আরও বলেন, সদস্যপদ বাতিলের তো প্রশ্নই আসে না। শাকিব ভোটও দিতে পারবেন। আমি এর মধ্যেই খবর পেয়েছি শাকিবের প্রতিনিধি আয়কর রিটার্নের কাগজ আপডেট করে জমা দিয়েছেন নির্বাচন বোর্ডের কাছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au