ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

  • 2:09 pm - March 25, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ইট ও আলু বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই জন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া নামক স্থানে বৃহস্পতিবার রাত ৩টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইট ভর্তি ট্রাকের চালক সরোয়ার হোসেন (৪৫) ও হেলপার কে এম সাইফুল ইসলাম বাদশা(৪৮)নিহত হন।

নিহত সরোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নবাব আলীর ছেলে ও সাইফুল ইসলাম বাদশা নাটোর জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। এসময় ২ জন আহতরা হলেন আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) এবং ওই গাড়ীর হেলপার। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশ্রাফুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশ্রাফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে পাবনা থেকে ইট বোঝাই করা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫৬৭) পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি আলু বোঝাই করা ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) নওগাঁর দিকে যাচ্ছিল।

ঘটনাস্থলে ইট বোঝাই করা ট্রাকটি নিজের সাইড থেকে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই করা ট্রাকটিকে সাইড দিতে গিয়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই ইট বোঝাই করা ট্রাকের চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কমকর্মিরা ঘটনাস্থল থেকে আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ইট ভর্তি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারনে এই দূর্ঘটনা হতে পারে। এব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au