খেলাধুলা

দ্বিতীয় দিনে ভেটেরিনারির জয়জয়কার

  • 8:38 am - March 23, 2022

ইহসানুল কবীর আনিনগবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের দ্বিতীয় দিনে আধিপত্য বিস্তার করেছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ। মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে প্রমীলা ক্রিকেটে মাইক্রোবায়োলজি বিভাগকে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারায় ভেটেরিনারির মেয়েরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে বিনা উইকেটে ১০২ রান করে তারা। দলের পক্ষে পূজা ৬৩ ও সীমান্তা ৩৬ রান করেন।

জবাবে দিতে মাত্র ৪৩ রানে আটকে যায় মাইক্রোবায়োলজি বিভাগ। এর আগে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফিজিওথেরাপি বিভাগকে মাত্র ছয় রানে হারিয়েছে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (এমপিবিই) বিভাগ। তাদের ৬৫ রানের জবাবে ৫৯ রান করতে সক্ষম হয় ফিজিওথেরাপি। ৩৪ রান করলেও দলকে জেতাতে পারেননি মারুফা। ছেলেদের ক্রিকেটের প্রথম ম্যাচে নির্ধারিত দশ ওভারে সম্মিলিত প্রচেষ্টায় ৭৩ রান সংগ্রহ করে রাজনীতি ও প্রশাসন বিভাগ।

জবাবে বিপুলের ২৫ ও রাতুলের ২০ রানে ভর করে জয় ছিনিয়ে নেয় প্রাণরসায়ন ও অনুপ্রানবিজ্ঞান (বিএমবি) বিভাগ। দ্বিতীয় ম্যাচে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে ৭৬ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভেটেরিনারির ছেলেরা। প্রথমে ব্যাট করে পাভেলের ৩২ ও কিরণের ২৩ রানে ভর করে ১০৬ রান সংগ্রহ করে তারা। জবাবে নির্ধারিত দশ ওভার খেললেও কচ্ছপ গতির ব্যাটিংয়ে মাত্র ৩০ রানেই গুটিয়ে যায় ইইই বিভাগ। দিনের শেষ ম্যাচে বাংলা বিভাগকে ২১ রানে হারিয়েছে শক্তিশালী ইংরেজি বিভাগ। প্রথমে ব্যাট সজীবের ২৫ ও রাফিনের ১৭ রানে ভর করে ১০১ রানের পুঁজি গড়ে ইংরেজি বিভাগ। জবাবে ৮০ রান করতে সক্ষম হয় বাংলার ছেলেরা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au