ঘটনা প্রবাহ

রাজশাহীতে ফুটপাত দখল নিয়ে সংঘর্ষে যুবক খুন

  • 6:35 am - March 22, 2022

জিল্লুর রহমান জয় : রাজশাহীর নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রিয়াজুল ইসলাম (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রিংকু (২৩) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নগরের নিউমার্কেটের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত রিয়াজুল নিউ মার্কেটের ষষ্ঠীতলা এলাকার মধু মিয়ার ছেলে। আহত রিংকুর বাড়িও একই এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, নগরীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতে আধিপত্য বিস্তার করে দোকান করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সোমবার রাত ৯টার দিকে রিয়াজুল ও রিংকু নামের দুই যুবক গুরুতর আহত হন। তাদেরকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

‘রিয়াজুলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় চাকু ও রডের আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। অপরদিকে রিংকু ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।’ পুলিশের এ মুখপাত্র জানান, এ ঘটনায় সোমবার রাত ২টার দিকে নিহতের বাবা ৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত নাইম নামের একজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

নাইম ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার রতনের ছেলে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া নিহত রিয়াজুলের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটির ময়নাতদন্ত করা হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au