সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভুঞায় উপজেলার দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধাঁ দেয়ায় নৈশপ্রহরীকে গামছা পেচিঁয়ে শ্বাসরোধে হত্যা করে ডাকাত দল। ওই সময় পুলিশের সাথে গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়,আটক করা হয় এক ডাকাতকে।বৃহস্পতিবার (২৪জুন) ভোরে উপজেলার বেকের বাজার নামক স্থানে এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শরিয়ত এ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান (৪৫) ডাকাত দলকে দেখে শৌর চিৎকারের চেষ্টা করলে তাকে গামছা পেঁচিয়ে হাত পা বেধেঁ শ্বাসরোধ করে হত্যা করে ডাকাত দল। বিষয়টি জানতে পেরে অপর শৈপ্রহরী রফিক স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়। এসময় টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ডাকাতকে আটক করে। ডাকাতরা এসময় আটককৃত সদস্যদের ছাড়িয়ে নিতে পুলিশকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয় ৩ ডাকাত। পরে তাদের উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর ডাকাতকে ফেনী জেনালের হাসাপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। নৈশ প্রহরীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সে একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au