খেলাধুলা

ভারতীয় তরুণীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ম্যাক্সওয়েল

  • 7:26 am - March 20, 2022

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলেন অস্ট্রেলিয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে ভারতীয় সংস্কৃতি-ভাষার সাথে ভালোই সখ্য তার। এরইমধ্যে এক ভারতীয় তরুণীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন ম্যাক্স। ম্যাক্সওয়েলের সেই প্রেমিকার নাম -বিনি রমন। এবার সেই ভারতীয় প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল। আইপিএল-২২ শুরুর আগেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ অসি তারকা।

নিজেদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ম্যাক্সওয়েল-বিনি দম্পতি। বিয়ের আংটি পরা ছবি দেন তারা। সেখানে বিনি লিখেছেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’ এদিকে এ খবরে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ম্যাক্সওয়েল-ভিনি রমন জুটি।  নবদম্পতি হানিমুনে কোথায় যাবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

জানা গেছে, ভারতীয় নারী বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকছেন। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। বিনির সঙ্গে ম্যাক্সওয়েলের দেখা হয় ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। অল্প দিনেই একে অপরের প্রেমে জড়িয়ে পড়েন। ২০২০ সালে বিনির সঙ্গে বাগদানের খবর জানান ম্যাক্সওয়েল। বিয়েটাও সেরে ফেলতেন তখনই।  কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট চালাবেন ম্যাক্সওয়েল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au