খেলাধুলা

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

  • 6:58 am - March 19, 2022

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের মাঠে ৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের বোলিং তোপের মুখে ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন রাসি ফন ডার ডুসেন। তিনি ব্যক্তিগত ৮৬ রান করে তাসকিনের বোলে ক্যাচ আউট হন।

টাইগার বোলার মেহেদি হাসান মিরাজ ৯ ওভার বল করে ৬১ রান খরচে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন প্রোটিয়া বাহিনীর। এরপর তাসকিন আহমেদ ১০ ওভার বল করে ৩৬ রানের খরচায় তুলে নেন প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ তিন উইকেট। সর্বশেষ মাহমুদউল্লাহ’র বোলে এলবিডব্লু-এর ফাঁদে পড়েন কেশব মহারাজ। এতেই অল ৭ বল বাকী থাকতেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। এদিন টাইগার অধিনায়ক তামিম বোলারদের ব্যবহার করেছেন দারুণভাবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রুও এনে দিয়েছেন তাসকিনরা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলীর তিন অর্ধশতকে ৩১৪ রান করে। শুরুতে তামিমের পর শেষদিকে অবদান রাখেন মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফরা। বাংলাদেশ গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৪ রান। সব মিলিয়ে দলীয় পারফরম্যান্সে দুর্দান্ত বাংলাদেশ পেল সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয়।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au