বিনোদন

এবার রণবীরের বুকে শ্রাবন্তী!

  • 6:06 am - March 17, 2022

টলিগঞ্জে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়ে আবার কখনোবা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার তুঙ্গে তিনি। এবার শ্রাবন্তীকে ঘিরে আলোচনার জল গড়ালো টলিউড থেকে বলিউড পর্যন্ত। বলিউড অভিনেতা রণবীর কাপুরের বুকে মাথা রাখতে দেখা গেছে শ্রাবন্তীকে! এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খবর ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও।

বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরকে জড়িয়ে ধরে ছবি তুললেন শ্রাবন্তী। পরে সেই ছবি আপলোডও করেছেন ইনস্টাগ্রামে। দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে রণবীরের সঙ্গে নায়িকার এ মধুর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। পাঠক নিশ্চয় এতক্ষণে আসল ব্যাপারটা বুঝে গেছেন। হ্যাঁ, মাদাম তুসো জাদুঘরে রণবীর কাপুরের মোমের মূর্তিকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন শ্রাবন্তী। সে ছবিটিই আপলোড করেছেন ইনস্টাগ্রামে।

ছবিটির নিচে কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করেছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মজার ছলে লিখেছেন, “রণবীরকে আমার ব্যাপারে বলেছো তো?”শুধু রণবীর নয়, হলিউড তারকা টম ক্রুজ এবং জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবারের মোমের মূর্তির সঙ্গেও ছবি তুলেছেন শ্রাবন্তী। তিনটি ছবিই আপলোড করে লোকেশন হিসেবে দুবাইয়ের মাদাম তুসো জাদুঘরকে ট্যাগ করেছেন।

jagonews24

সম্প্রতি গলায় বকলেস লাগানো একটি বেজির সঙ্গে তোলা ছবি পোস্ট করে আলোচনায় আসেন শ্রাবন্তী। সেই ছবির ক্যাপশনে নায়িকা লিখেছিলেন, “আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো।”পরে ছবিটি নিয়ে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয় এ টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে। সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিট তাকে তলব করে। তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। এবং তার গাড়িচালককে গ্রেফতার ও বেজিটিকে উদ্ধার করা হয়।

সবশেষ তৃতীয় তথা সাবেক স্বামী রোশন সিং শ্রাবন্তীকে নিয়ে বোমা ফাটান। প্রাক্তন স্ত্রীকে ইঙ্গিত করে রোশন প্রশ্ন তুলেন, প্রতিবার বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় সে। রোশনের সঙ্গে বিচ্ছেদের পর কয়েক মাসের মধ্যেই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর মাখামাখির গুঞ্জন ছড়ায় টলিগঞ্জে। সে গুঞ্জনের পালে এখনো জোর হাওয়া বইছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au