সারাদেশ

যশোর-৪ আসনের এমপি রনজিত রায়ের পরিবার করোনা নেগেটিভ

  • 8:12 am - June 25, 2020
যশোর-৪ আসনের এমপি রনজিত রায়ের পরিবার করোনা নেগেটিভ

অনুপম দে,বাঘারপাড়া (যশোর): যশোর-৪(অভয়নগর-বাঘারপাড়া)আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুমার রায়ের পরিবার করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার (২৫ জুন) এমপির পিএস তপন বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, আরও একটি পরীক্ষায় নেগেটিভ আসলে তিনি পুরোপুরি করোনামুক্ত হবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার অবস্থা ভালোর দিকে। বিকাল নাগাদ রির্পোট পাব।

যশোর-৪ আসনের এমপি রনজিত রায়ের পরিবার করোনা নেগেটিভ

এর আগে ৯ জুন সন্ধ্যায় এমপি রনজিত রায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের ( সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সেখানে তার চিকিৎসা চলছিল।

১৭ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের রিপোর্টে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক  রাজিব রায়, স্ত্রী ঋষিতা রায় ও তাদের কন্যা সন্তান নিলম রায়ের করোনা পজেটিভ রিপোর্ট এসেছিল। তখন থেকেই তারা শহরের রেলরোডের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন।ডাক্তারের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা সেবা গ্রহণ করেন।আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের রিপোর্টে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক রাজিব রায়, স্ত্রী ঋষিতা রায় ও তাদের কন্যা সন্তান নিলম রায়ের করোনা নেগেটিভ সনাক্ত হয়েছে।

সংসদ সদস্য রণজিত রায়ের পর পরিবারের সদস্যরা করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। এখন তারা পুরোপুরি সুস্থ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক রাজিব রায় নিজেই এ তথ্য জানান। ওই সময়ে তিনি সকলের কাছে দোয়া ,প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au