রাজনীতি

অন্ধ সমালোচনায় বিএনপির পিঠই দেয়ালে ঠেকেছে: কাদের

  • 7:57 am - June 25, 2020
ক্ষমতা ‘দখলকারীদের’ মুখে নীতির কথা মানায় না: কাদের

ঢাকা: ‘সরকারের নাকি পিঠ দেয়ালে ঠেকে গেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনানির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

বৃহস্পতিবার (২৫ জুন) এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বক্তৃতা-বিবৃতির মাধ্যমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনও রাজনীতি নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন যোজন দূরে। এই সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনও রাজনীতি করছে না। করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।’

রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বয় করে করোনা মোকাবিলা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোথাও কি এমন নজির আছে? করোনা প্রতিরোধে চিকিৎসাসেবা প্রদান রাজনীতিদিদের কাজ নয়। যাদের দরকার, সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে। তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কাদের বলেন, ‘যেসব রাজনৈতিক দল দেশের স্বার্থে ভালো পরামর্শ দিতে চান, সরকার তাদের সৎ পরামর্শ গ্রহণ করবে। কোনও ভুল হলে, ভুল সংশোধন করতে শেখ হাসিনা সরকারের সৎ সাহস রয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে সরকারি -বেসরকারি হাসপাতালগুলো যখন আক্রান্ত রোগীদের সেবা দানে সর্বোচ্চ চেষ্টা করছে। ফ্রন্টলাইন এ কর্মরত যোদ্ধারা যখন জীবন বাজি রেখে কাজ করছে। তখন কিছু হাসপাতাল, ক্লিনিক যে কোন সাধারন সেবায় গেলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে; কিংবা করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে ঢালাও ভাবে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ রোগীদের ওপর চাপানো কতটা যৌক্তিক? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি। কোনো, কোনো হাসপাতাল রোগী ভর্তি না করার নানান রকমের ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। এ মুহূর্তে এটি মোটেও সমীচীন নয়।’

সড়কমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, বর্তমানে ৬৬ টি জেলায় করোনা টেস্ট করা হচ্ছে। সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলায় টেস্ট সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আমাদের প্রয়োজন টেস্ট সেন্টারসহ চিকিৎসা সংস্থাসমূহে সঠিক সমন্বয় গড়ে তোলা।’

তিনি বলেন, ‘এমন প্রতিকূল সময়েও আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রেমিটেন্সের প্রবাহ অব্যাহত রয়েছে। বৈশ্বিক এ সংকটে অর্থনীতিতে যে ছন্দ পতন, তার ঢেউ আমাদের মতো উদীয়মান অর্থনৈতিকেও আছন্ন করবে; এটাই স্বাভাবিক। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও সামাজিক নিরাপত্তা বিধানে শেখ হাসিনার সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বাজেটে। দেশের বেসরকারি খাতে অধিক সংখ্যক কর্মসংস্থান এ সংকটে আমি বেসরকারী প্রতিষ্ঠান, কলকারখানা প্রতিষ্ঠানসমূহকে জনবল ছাঁটাই না করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানাচ্ছি।’

১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতি যেমন লক্ষ্য অর্জন করেছে, তেমনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে উত্তরণের পথে জাতি এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au