খেলাধুলা

কোয়ার্টারের লড়াইয়ে শক্তিমত্তা দেখালো রজনাীতি ও প্রশাসন এবং সমাজবিজ্ঞানের মেয়েরা

  • 6:05 pm - March 12, 2022

ইহসানুল কবীর আনিন, গবি প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ২য় দিনে ভলিবলের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এদিন ছেলে ও মেয়ে উভয়েই চারটি করে ম্যাচ খেলে। এ ম্যাচগুলোর মধ্যে শক্তিমত্তার জানান দিয়েছে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম এবং রাজনীতি ও প্রশাসন বিভাগের মেয়েরা।

শনিবার ( ১২মার্চ) সকালে প্রথম ম্যাচে সামাজ বিজ্ঞান ও সমাজকর্মের শক্তির কাছে পাত্তাই পায়নি ফার্মেসি বিভাগের মেয়েরা। ২৫-৪ ও ২৫-৭ এর বিশাল ব্যবধানে বিধ্বস্ত হতে হয় তাদের। পরের ম্যাচে আইন বিভাগের মেয়েদের ২৫-৯ ও ২৫-৫ এর বড় ব্যবধানে উড়িয়ে দেয় রাজনীতি ও প্রশাসন বিভাগ।

সকালের শেষ ম্যাচ ছিল নাটকিতায় ভরপুর। প্রথম সেটে সিএসই এর মেয়েরা মাক্রোবায়লোজিকে ২৫-২১ ব্যবধানে হারালেও ২য় সেটে ঘুরে দাঁড়ায় মাইক্রোবায়লজির মেয়েরা ২৫-১৫ তে জিতে যায় তারা। ৩য় সেটে এসে সিএসইকে বিধ্বস্ত করে ২৫-৫ ব্যবধানে জয় তুলে নেয় মাইক্রোবায়লজি।

দুপুরের প্রথম ম্যাচও বায়কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এবং ইংরেজি বিভাগের মেয়েদের ছিল। এ ম্যাচে ২৫-১৫ ও ২৫-১২ ব্যবধানে জয় পায় বিএমবি বিভাগের মেয়েরা।

দুপুরে ছেলেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আইন বিভাগ ও ফার্মেসি বিভাগ। ম্যাচে ফার্মেসির কাছে প্রথম সেটে দাঁড়াতেই পারেনি আইন বিভাগ। ২৫-৬ এর বড় ব্যবধানে বিধ্বস্ত হতে হয় তাদের। পরের সেটে অবশ্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে ২৫-১৫ ব্যবধানে হেরে যায়।

তপ্ত দুপুরে উত্তপ্ত ম্যাচ ছিল ভেটেরিনারি এবং ইংরেজি বিভাগের মধ্যে। খেলার মধ্যেই সমর্থকদের বাক্-বিতন্ডা, মারামারিতে খেলা কিছু সময় বন্ধ হয়ে গিয়েছিল। পরে আবার শুরু হলে ২৫-১৬ ও ২৫-৭ এর ব্যবধানে হয় পায় ইংরেজি বিভাগ।

বিকেলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজনীতি প্রশাসন এবং মাইক্রোবায়োলজি বিভাগ৷ অত্যান্ত জমজমাট এ ম্যাচে প্রথম সেটে ১৬-২৫ এ জিতে যায় রাজনীতি ও প্রশাসন। ২য় সেটে ২৫-১৫ তে ঘুরে দাঁড়ায় মাইক্রোবায়োলজি৷ শেষের সেটে এসে দারুণ লড়াই করেও ২৫-২১ এ হারতে হয় মাইক্রোবায়োলজিকে।

তবে, সব উত্তেজনা অপেক্ষা করেছিল হয়তো দিনের শেষ ম্যাচের জন্য। সিএসই ও বাংলার মধ্যে লড়াইয়ে প্রথম সেট ২৫-২০ এ জিতে যায় বাংলা। পরের সেট হয় আরো জমজমাট ২৬-২৪ এ এবার জিতে সিএসই। শেষ সেটে এসে আবার ঘুরে দাঁড়িয়ে ২৫-২০ এর জয়ে শেষ হাসি বাংলাই হাসে।

আগামীকাল রয়েছে সেমির লড়াই। এতে, ছেলেদের প্রথম ম্যাচে সকাল সাড়ে ১০টায় ফার্মেসির সাথে লড়বে ইংরেজি৷ সাড়ে এগারোটায় রাজনীতি প্রশাসনের সাথে লড়বে বাংলা বিভাগ। মেয়েদের সেমির প্রথম ম্যাচে রাজনীতি ও প্রশাসনের লড়বে সমাজকর্ম ও সমাজবিজ্ঞান এবং ২য় মাইক্রোবায়োলজির সাথে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au