খেলাধুলা

আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী চ্যাম্পিয়ন

  • 12:57 pm - March 07, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী থানা দল চ্যাম্পিয়ন ও বীরগঞ্জ থানা দল রানার্সআপ হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর গোর-ই-শহীদ ঈদগাহ ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ থানা কাবাডি প্রতিযোগিতা’র “ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

পুলিশ সুত্রে জানাগেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে গত ৩ মার্চ থেকে জেলার ১৩টি থানা দলের অংশ গ্রহনে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়। খেলার প্রথম পর্যায়ে সেমিফাইনালে উত্তির্ন হন ফুলবাড়ী থানা দল বনাম পার্বতিপুর থানা দল,দ্বিতীয় পর্যায়ে উত্তির্ন হন বীরগঞ্জ থানা দল বনাম কোতোয়ালী থানা দল।

এই চারটি দলের অংশগ্রহনে রোববার ফাইনাল খেলায় বিজয়ের শিরোপা অর্জন করে চ্যাম্পিয়ন হন ফুলবাড়ী থানা দল এবং রানার্সআাপ হন বীরগঞ্জ থানা দল। খেলা শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন পিপিএম,বিপিএম (বার)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজাপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম-(সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সরুপ কুমার বাচ্চু,জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক সুব্রত ডলার মজুমদার।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ রেজওয়ানুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au