স্ত্রী-সন্তানকে বিদায় দিয়ে ট্রেনের জানালা ধরে অঝোরে কাঁদছেন ইউক্রেনীয়
8:35 am - March 06, 2022
ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। একের পর এক শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন রুশ সেনারা। শত্রুর কামান, গোলা ও বোমা হামলার মধ্যেও শহর ছাড়ছেন না কিয়েভবাসীরা। তারা কিয়েভকে রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তাদের মধ্যে একজন ইগর কিয়েরেঙ্কো (৩৯)। ইউক্রেনীয় এ পিতা তার পরিবার-পরিজনকে নিরাপদে রাখতে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নিজে রণাঙ্গনে থেকে গেলেন। রুশ সেনাদের হামলার মুখেও কিয়েভ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কিয়েভের একটি রেলস্টেশনে গিয়ে পরিবার-পরিজনকে ট্রেনে উঠিয়ে দেন ইগর। তাদের ট্রেনে উঠিয়ে দিয়ে ট্রেনের জানালার কাচ ধরে অঝোরে কাঁদছিলেন ইগর। তখন সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ইগর তার স্ত্রী, সাবেক স্ত্রী, দুই শিশু, মা, খালা ও শ্বাশুড়িকে ট্রেনে উঠিয়ে দেন। তাদের নিরাপদ স্থানে পৌছে দিয়ে কিয়েভকে রক্ষায় থেকে গেছেন ইগর।
স্টেশনে তিনি আনাদোলুর প্রতিবেদককে বলেন, আমার পরিবারের সাত সদস্যকে এলভিভে পাঠিয়ে দিয়েছি। আমার দুই সন্তানের একজন প্রতিবন্ধী। এ কথা বলার সময় তার গাল বেয়ে পানি পড়ছিল। এই যুবক বলেন, আমার শহরকে রক্ষায় আমি রয়ে গেছি। রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা মাকারিভে পৌঁছে গেছে বলে জানান ইগর। তার দাবি, রুশ প্রেসিডেন্ট পয়েন্ট অব নো রিটার্নে চলে গেছেন। সব শত্রুকে পরাজিত করে আমরা কিয়েভকে রক্ষা করব।
>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ! > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…
নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…
*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…
নিজস্ব প্রতিবেদক সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…
> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…
নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…