জাতীয়

বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

  • 8:28 am - March 06, 2022

এখনো বাড়তি দরেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। প্রতিলিটার বোতলজাত সয়াবিন ভোক্তাকে ১৮০ থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভরা মৌসুমে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বাজারে সর্বোচ্চ ৭০ টাকায় বিক্রি হয়েছে। এতে ক্রেতার বেশি টাকা খরচ করতে হচ্ছে। শনিবার নির্ধারিত মূল্যের চেয়ে খোলা সয়াবিন কেজিতে ৩০ টাকা বেশি রাখায় রাজধানীর যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্স সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে প্রতিষ্ঠানটির ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর শ্যামবাজারে বেশি দরে পেঁয়াজ বিক্রি করায় অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

এদিন অধিদপ্তরের বিশেষ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ বিষয়ে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়ত ও যাত্রাবাড়ীর ভোজ্যতেলের পাইকারি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে খোলা সয়াবিন তেল কেজিতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে দেখা যায়।

সরকারের খোলা সয়াবিন তেলের বর্তমানে নির্ধারিত মূল্য ১৪৩ টাকা। তবে তারা বিক্রি করেছে ১৭৩ টাকায়। প্রতিষ্ঠানটি বেশি দামে তেল বিক্রির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই এই অপরাধে আবুল খায়ের ট্রেডার্সকে সিলগালা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে থাকা প্রায় ৬০ ড্রাম তেল জব্দ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে রোববার অধিদপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। অসংগতি পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, শ্যামবাজার এলাকায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে। যদি কোনো ব্যবসায়ী অবৈধভাবে বেশি মুনাফার লোভে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্য মূল্য তালিকায় শনিবার বলা হয়েছে, গত একদিনের ব্যবধানে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১৫ দশমিক ৭৯ শতাংশ দাম বেড়েছে। আর মাসের ব্যবধানে বেড়েছে ১২০ শতাংশ। পাশাপাশি এক লিটারের বোতলজাত সয়াবিন সাত দিনের ব্যবধানে ২ দশমিক ১৩ ও মাসের ব্যবধানে ৩ শতাংশ দাম বেড়েছে।

শনিবার রাজধানীর খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ দিন খুচরা বাজারে খোলা সয়াবিন বিক্রি হয়নি। প্রতিলিটার বোতলজাত সয়াবিন ১৮০-২০০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি হঠাৎ করেই অস্থির হয়েছে পেঁয়াজের বাজার। বিক্রেতারা বলছেন, খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি হয়েছে, যা একদিন আগেও ৫০-৫৫ টাকায় বিক্রি হয়েছে। দাম বাড়ার কারণ হিসাবে কাওরান বাজারের খুচরা বিক্রেতা মো. সোনাই আলী যুগান্তরকে বলেন, পাইকারি মোকামে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। তাই বেশি দরে এনে বেশি দরে বিক্রি করতে হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au