লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার বিকালে স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. ওবায়দুর রহমান, সদস্য সচিব শাহিন আকতার, যুগ্ম আহবায়ক শওকত হায়াত শাহ, শফিকুল ইসলাম জনি, সামসুল আলম, মাসুদ রানা ও কামরুজ্জামান।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক একএম তাজুল ইসলাম ডালিম, সদস্য সচিব নজরুল ইসলাম দুলু ও ছাত্রদলের আহবায়ক ইবনে সাঈদ সুজন প্রমূখ।