আন্তর্জাতিক

পুতিনের প্রেমিকা কে এই এলিনা?

  • 1:56 pm - March 03, 2022

বিশ্বের শীর্ষ সব গণমাধ্যমের শিরোনামে এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর থেকে তার ব্যক্তিগত জীবনের একাধিক ‘গোপন বিষয়’ প্রকাশ্যে আসছে।  রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধের মধ্যেই ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মার্কা

প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন কেজিবির গোয়েন্দা থাকার সময় ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন। ওই সময় তিনি লিউডমিলা শ্রেবনেভাকে জীবনসঙ্গী করেন। ৩০ বছর পর ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।  পুতিনের সঙ্গে দীর্ঘ সময় কাটালেও শ্রেবনেভা জনসমক্ষে খুব বেশি আসেননি। তবে ফার্স্ট লেডি হিসেবে সাংস্কৃতিক ও দাতব্য কাজে তাকে দেখা যায়।  পুতিনকে ছাড়ার পর ২০১৬ সালে ২০ বছরের ছোট আরতুর ওচেরেটনি নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রেবনেভা।

পুতিনের মেয়ের পরিচয়
শ্রেবনেভার সঙ্গে পুতিনের দীর্ঘ দিনের সংসার জীবনে দুজন মেয়ের জন্ম হয়। যদিও তারা কখনোই বাবার উপাধি গ্রহণ করেননি। বড় মেয়ে মারিয়া (মাশা) লেনিনগ্রাদে (বর্তমানে সেন্ট পিটার্সবার্গে) ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন।  মারিয়া একজন অ্যান্ডোক্রিনোলজিস্ট। তিনি বিয়ে করেন ডাচ ব্যবসায়ী জোরিট ফাসেনকে, যিনি রাশিয়ার সবচেয়ে শক্তিশালী গ্যাস কোম্পানি গ্যাজপ্রমে কাজ করেছিলেন। তাদের একজন ছেলে সন্তান রয়েছে। কিন্তু পুতিন প্রকাশ করেছেন যে, তার দুজন নাতি রয়েছে। তারা দুজনই মারিয়ার সন্তান নাকি অন্য মেয়ের সন্তানও রয়েছে, তা জানা যায়নি।

পুতিনের ছোট মেয়ের নাম ইয়েকাতেরিনা। যিনি তিন বছর পরে ড্রেসডেনে জন্মগ্রহণ করেন (সেখানে পুতিন কেজিবির হয়ে কাজ করছিলেন)। তিনি মস্কো বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টমেন্ট প্রোগ্রামের একজন গবেষক। তিনি কিরিল শামালভ নামের এক বিলিয়নিয়ারকে বিয়ে করেন।  তবে মস্কো বিশ্ববিদ্যালয়ে ইয়েকাতেরিনার সহকর্মীরা তাকে পুতিনের মেয়ে বলে পরিচয় দিলেও ক্রেমলিন বরাবর সেটি অস্বীকার করেছে।

পুতিনের বান্ধবী আলিনা কাবায়েভা কে?
প্রাক্তন জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গেলেও পুতিন সেই সম্পর্কের কথা কখনই প্রকাশ করেননি। অনেক গণমাধ্যমে দাবি করা হয়, তাদের সংসারে একজন সন্তানও রয়েছে। কেউ কেউ আরও বাড়িয়ে বলে যে, তাদের যমজ সন্তান রয়েছে।আলিনা কাবায়েভা একজন রাশিয়ান রাজনীতিবিদ, মিডিয়া পরিচালক এবং অবসরপ্রাপ্ত ছন্দময় জিমন্যাস্ট। তিনি দুটি অলিম্পিক পদক, অ্যাথেন্সে স্বর্ণ এবং সিডনিতে ব্রোঞ্জ জিতেছেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au