বিনোদন

একটি মনগড়া কথা ছড়ানো হচ্ছে: নিপুণ

  • 6:54 am - February 24, 2022

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর পরই এর কার্যালয় থেকে ঢাকাই সিনেমার তিন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা, ফারুক ও উজ্জ্বলের ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ারে বসেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণ কেন এমনটি করলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক তারকা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে খবর প্রচারিত হলে চিত্রনায়ক রুবেলও এ বিষয়ে সমালোচনা করেছেন।

তবে গোটা বিষয়টি তাদের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিন কিংবদন্তির ছবি সরানোর খবরটি স্রেফ মিথ্যাচার বলে জানালেন এ চিত্রনায়িকা। বুধবার এ বিষয়ে সাংবাদিকদের খোলাসা করেন নিপুণ, ‘একটি মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, যা মনগড়া। ফারুক, সোহেল রানা ও উজ্জ্বল ভাইদের ছবি সরানো হয়নি।  তারা আমাদের আদর্শ। আমাদের কিংবদন্তি। আমাদের মাথার মুকুট এ তিনজন। তাদের ছবি সরানোর কি কোনো কারণ বা লজিক আছে আপনাদের কাছে? কাদের মাথা থেকে এসব নেতিবাচক চিন্তাভাবনা আসে আমি জানি না।’

তবে কেন এমন গুঞ্জন উঠল? নিপুণ বলেন, ‘ছবি সরানোর প্রশ্নই ওঠে না। তাদের ছবির কাচটা ভেঙে গিয়েছিল। সেটিই সারিয়ে আনা হয়েছে। এবং তা আমাদের ব্যক্তিগত আগ্রহ ও খরচে করা হয়েছে।  অথচ ছড়ানো হচ্ছে তিনজনের ছবি আমরা সরিয়ে দিয়েছি। ছবি সংস্কার করিয়ে আবারও নামফলক নির্ধারিত স্থানেই বসানো হয়েছে।’ নিপুণ আরও বলেন, ‘তারা সম্মানের জায়গায় ছিলেন, চিরদিন থাকবেন। আমরা চিন্তা করছি পদের ঝামেলা মিটলে শুধু এই তিনজন কেন, তাদের সঙ্গে নায়করাজ রাজ্জাক, আলমগীর, আহমেদ শরীফ, খলিলসহ অনেক কিংবদন্তির ছবি রাখা হবে।’

প্রসঙ্গত নায়ক সোহেল রানার প্রস্তাবে ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠা করেন আরেক নায়ক ফারুক। সমিতি গঠনে সহায়তা করেন নায়ক উজ্জ্বল। এই তিনজনের উদ্যোগে গঠিত শিল্পী সমিতির প্রথম সভাপতি হন নায়করাজ রাজ্জাক। সেই সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আহমেদ শরীফ। উদ্যোক্তাদের প্রতি সম্মান জানাতে সোহেল-ফারুক-উজ্জলের ছবি সমিতির কার্যালয়ের দেয়ালে টাঙান মিশা-জায়েদের কার্যনির্বাহী পরিষদ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au