ঘটনা প্রবাহ

মাকে দেয়না ভাত মায়ের সম্পদ নিয়ে মারামারি করে আহত ১

  • 8:20 am - February 21, 2022

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার সদর উপজেলার চর মধ্যপাড়া গ্রামে বৃদ্ধা মা’কে ভাত না দিয়ে মায়ের জমি দখল ও তার চতুর্থ ছেলে দেলোয়ারকে মারধরের অভিযোগ উঠেছে বড় ছেলে আনোয়ার ও তার স্ত্রী মাকসুদা বেগম মাশুর বিরুদ্ধে।

দীর্ঘ দিন যাবত এভাবেই চলছে মা লাল বানুর বেগমের জীবন। এঘটনা ঘটে ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মনোবাজারের টিন ব্যাবসায়ী রব মোল্লার দোকানের পাশের চিপা গলিতে।

স্থানীয় সূত্রে জানাযায় লাল বানু বেগম (৭৫) স্বামী মৃত সোহরাব সরদার ৬ ছেলে ২ মেয়ে মোট ৮ সন্তানের জননী হলেও ছয় ছেলের কোনো ছেলের কাছেই ভাত নেই মায়ের জন্য। দিন কাটে তার মেয়েদের বাসায়।

মা লাল বানুর মনোহর বাজারে প্রায় দুই কোটি টাকার সম্পদ দখল করে আছেন তার বড় ছেলে আনোয়ার সরদার। যদিও মা’কে ভরনপোষণের বিষয়ে কথা বলতে গিয়ে আনোয়ার সরদারের স্ত্রী মাকসুদা বেগম মাশু বেগমের কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন লাল বানুর প্রবাসী ছেলে দেলোয়ার সরদার।

মা লাল বানু বেগমের অভিযোগ তার ছয় ছেলের মধ্যে কোনো ছেলেই তার সেরকম কোনো খোঁজ খবর রাখেননা, দু-একজনে কোনোরকমে খোঁজ খবর রাখতে চেষ্টা করলেও তাদের বাঁধা দেন বড় ছেলে আনোয়ার সরদার।

তিনি আরো জানান তার ছেলে দেলোয়ার হোসেন সরদার তাকে কে কিভাবে ভরনপোষণ করবে সে বিষয়ে বড় ছেলের সাথে মনোহর বাজারের রব মোল্লার দোকানে বসে আলোচনার কথা থাকলেও তার আগেই আনোয়ার হোসেন সরদারের মেয়ের ঘরের নাতি রিফাত হোসেন দেলোয়ার সরদারকে পেছন থেকে ছুড়ি ঢুকিয়ে দিয়ে আঘাত করলে দেলোয়ার দৌড়ে রাস্তায় এসে পড়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

দেলোয়ারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। আহত দেলোয়ার সরদার ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় পালং মডেল থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন দেলোয়ার সরদারের স্ত্রী সেলিনা বেগম।

এবিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, এঘটনায় মামলা রুজু হয়েছে, আসামী একজন গ্রেপ্তার করেছি বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au